এই মুহূর্তে গোটা দেশ মজে রয়েছে IPL 2020-তে। এইদিন ছিল কেকেআর-এর সাথে মুম্বই ইন্ডিয়ানস-এর খেলা। ভিআইপি বক্সে দুই সন্তান আরিয়ান ও সুহানাকে নিয়ে হাজির ছিলেন স্বয়ং শাহরুখ খান । কিন্তু এবার তাঁর খ্যাতির আলোর কিছুটা অংশ কেড়ে নিল তাঁর আদরের ‘সুহানি’। শুক্রবার রাতে ম্যাচ চলাকালীন সুহানার বিভিন্ন মুহূর্তের ছবি ও বিভিন্ন প্রতিক্রিয়ার ছবি ক্যামেরাবন্দি করেন সাংবাদিকরা। পরে তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেও সুহানাকে নিজের বাড়িতেই ফটোশুট করতে দেখা গিয়েছিল। সুহানার সেই ছবিগুলিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা সুহানার মিষ্টি সৌন্দর্যের প্রশংসা করেছিলেন।
শাহরুখ-কন্যা সুহানা বরাবর অন্যান্য স্টার—কিডদের থেকে আলাদা। তিনি লাইমলাইটে থাকতে পছন্দ করেন না। শাহরুখ খানও চান না,সুহানার স্বাভাবিক জীবন ব্যাহত হোক। কিন্তু কিছুদিন আগে সুহানার গায়ের রঙ নিয়ে তাঁকে রীতিমত ট্রোল করা হয়। এরপর সুহানা বিকিনি পরে ফটোশুট করে এই ট্রোলিং-এর যোগ্য জবাব দেন। সুহানা এই ফটোশুট -এর মাধ্যমে নিজের বুদ্ধিমত্তাকেও তুলে ধরেন। বিদেশে শ্যামলা রঙের মেয়েদের উপযুক্ত ফোটোজেনিক মডেল বলা হয়। সুহানার ছবিতে এই কনসেপ্টের ছোঁয়া পাওয়া যায়।
শৈশব থেকেই মা গৌরী খানের সঙ্গে IPL-এর মাঠে আসতেন সুহানা। কিন্তু তা নিয়ে কোনোদিন কোনো আড়ম্বর ছিল না সুহানা ও তাঁর পরিবারের। কিছু দিন আগে সুহানা উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও করোনা পরিস্থিতির কারণে দেশে ফিরে আসেন। ভবিষ্যতে তিনি অ্যাসিড আক্রান্ত মহিলাদের জন্য কাজ করতে চান,বলে জানিয়েছেন সুহানা।
ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফের সামনে উঠে এল গঙ্গা জলবণ্টন চুক্তির প্রসঙ্গ। শেখ…
বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা এবং নিশ্চিত রিটার্ন— এই দুই বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সাধারণ মানুষ।…
কলকাতার রাস্তায় অবৈধ পার্কিং রুখতে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। নতুন সরকারের পক্ষ থেকে…
গরমের ছুটিতে দার্জিলিং বা উত্তরবঙ্গ যেতে চান? ট্রেনের টিকিটের চিন্তা ভুলে এবার মাত্র ১৮০০ টাকাতেই…
নীতি আয়োগের নতুন বার্তার পর ফের শিল্পায়ন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বাংলায়। হাওড়া-হুগলি থেকে…
আইপিএলে ফের ব্যাট হাতে তাণ্ডব চালালেন ফিন অ্যালেন। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়…