নিউজ

আনন্দপুরকাণ্ডে নয়া মোড়, মূল অভিযুক্তের আসল নাম অভিষেক পাণ্ডে

কলকাতা : ইতিমধ্যেই আনন্দপুরকাণ্ডে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। আটক করা হয়েছে ওই অভিযুক্তের গাড়ি। এমনকি সবথেকে বড় ঘটনা, ওই ঘটনায় জড়িত অভিযুক্তের নাম অমিতাভ বসু নয়, তার নাম অভিষেক পাণ্ডে। তার বাড়ি পূর্ব যাদবপুরে। পুলিশ সূত্রে খবর ওই নির্যাতিতার বক্তব্যে রয়েছে একাধিক অসঙ্গতি। বার বার জিজ্ঞেস করা হলেও সে অনেক কিছুই গোপন করে গেছেন।

এমনকি দীর্ঘ ৫ বছরের সম্পর্ক ছিল দুজনের, এক সময়ে তারা দুজনেই সহকর্মী ছিলেন। কিন্তু কি এমন হলো যার কারণে দুজনের সম্পর্ক এরকম মোড় নিলো তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গতশনিবার রাত ৮টা নাগাদ নয়াবাদের ফ্ল্যাটেরর সামনে থেকে হন্ডাসিটি করে আনন্দপুরের নির্যাতিতাকে ঘুরতে নিয়ে যায় অভিষেক পাণ্ডে। ঘুরতে বেড়িয়ে প্রথমে পাঁটুলির একটি রেস্তোরাঁয় যান তাঁরা। খাওয়া-দাওয়া সেরে বাইপাসের আশপাশে অনেকক্ষণ ঘোরাঘুরি করেন দুজন।

পরে অজয়নগর, গড়িয়া, কালিকাপুর হয়ে আনন্দনগর পৌঁছায় তাঁরা।এরপরেই ওই তরুণী অভিযুক্তকে নয়াবাদের বাড়িতে ছেড়ে দেওয়ার কথা বলার পরেই চৌবাঘার দিকে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিষেক। ওই তরুনী বাধা দেওয়ায় তখনই তাঁকে চলন্ত গাড়িতেই মারধর করে অভিষেক।

ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে পাঁটুলির ওই রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ। বাইপাসে যে সব সিগন্যালে গাড়িটি দাঁড়িয়েছিলো, সেখানকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি অভিষেককে। এদিন আনন্দপুরকাণ্ডে নির্যাতিতা মহিলাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই তার অস্ত্রোপচার সফলও হয়েছে বলে জানা গিয়েছে। তবে পুলিশ এখনো সম্পূর্ণ ঘটনার তদন্ত চালাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026