Machli জল কি রানী হ্যায়……না না জলের রানী তো এখন মৌনি রায়। তাইতো জলেই ভেসে বেড়াচ্ছেন নাগিন মৌনি রায়। প্রথমে ধারাবাহিক দিয়ে কাজ শুরু করেন তিনি, সেখানে নাগিন ধারাবাহিকের চরিত্র দিয়েই তাঁর পপুলারিটি ঊর্ধ্বমুখী হয়। আজ্ঞে হ্যাঁ, নাগিন-এ অভিনয়ের মাধ্যমে সবচেয়ে খ্যাতি পেয়েছিলেন মৌনি। এরপরেই পান বিগ ব্রেক। অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন মৌনি। তিনি যাই পোস্ট করেন তাই হয় ভাইরাল হয় নয়ত হিট।
কখনো অভিনেত্রী মৌনি রায় নিজের রান্নাঘরের বিশেষ মুহূর্তের ছবি তুলে ধরেছেন ভক্তদের জন্য বা কখনো বানাচ্ছেন পিৎজা তো কখনো পাও ভাজি। লকডাউনে বেশ ভালোই সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
এবারেও সেই একই ঘটনা ঘটে। এবারে জলের মধ্যে নিজের শরীর এলিয়ে দিলেন, আর পরামর্শ দিলেন- নিঃশ্বাস নাও আর ছাড়ো! তাহলে সব টেনশন যাবে দূর হয়। জলের মধ্যেই ছড়িয়ে দিয়েছেন একরাশ পজিটিভিটি!
বলিউডের এই বাঙালি নায়িকা মৌনি রায়ের কুল টিপ্সেই মাত হয়েছেন নেটিজেনরা। অবশ্য শুধু জলেই নয়, স্থলেও একই জলবা দেখালেন অভিনেত্রী। চালালেন সাইকেল। স্বল্প বসনে সাইকেল চেপে একের পর এক পোজ দিলেন অভিনেত্রী। আর এই ছবির পাসেই লেখা পজিটিভ মাইন্ড, পজিটিভ ভাইবস, পজিটিভ লাইফ! অর্থাৎ ইতিবাচক চিন্তা করুন৷ সবসময় হাসিমুখে থাকুন৷ তাহলেই তো ভাল থাকবেন৷
ইতিমধ্যেই মৌনির একটি সিরিজ লন্ডন কনফিডেনশিয়াল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এর পাশাপাশি তাঁর ছবি ব্রহ্মাস্ত্র ও মুঘল মুক্তির অপেক্ষায় রয়েছে৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…