কৌশিক পোল্ল্যে: অবশেষে খুলল রহস্যের জট, ফাঁস হলো জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের চুপিসারে বিয়ে করে নেওয়ার খবর। 2017 সালে বিদেশি বন্ধু মাইকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বাঙালি গায়িকা। যদিও এ খবর এতদিন পর্যন্ত চাপা ছিল বলিপাড়ার অন্দরে, মোনালি নিজেই সম্প্রতি জানিয়ে দিলেন সুখবরটি।
ইনস্টাগ্রামের ছবিতে হাতে পরিহিত আংটি দেখে অনেকেই অনুমান করেছিলেন হয়তো চুপিসারে এনগেজমেন্টটা সেরে ফেলেছেন গায়িকা। তবে শুধু এনগেজমেন্ট নয় একেবারে বিয়ে সেরে নিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে মোনালি বলেন, “হ্যাঁ আমি আর মাইক 2017 সালে বিয়ে করেছি। কোনদিনই আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা বলিনি, কারণ কোন অনুষ্ঠান সেভাবে হয়নি। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছিলাম।”
2016 সালের ক্রিসমাসে মোনালিকে বিয়ের প্রস্তাব দেন মাইক এবং সেই প্রস্তাব নাকচ করতে পারেননি বঙ্গকন্যা। এর পরের বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। বর্তমানে সুইজারল্যান্ডে মাইকের পরিবারের সঙ্গেই রয়েছেন গায়িকা।
মোনালি আগেভাগে আঁচ করেছিলেন তার বিয়ের খবরে শোরগোল পড়বে বি-টাউনে। বিশেষত এই খবরে হৃদয় ভাঙলো হাজারো যুবকের যাদের ক্রাশ হয়ে উঠেছিলেন ‘টাচ মি টাচ মি’ গানের গায়িকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…