বিনোদন

জনপ্রিয় হিন্দি গানে তুমুল নাচলেন লাস‍্যময়ী ঝুমা বৌদি, চরম ভাইরাল সেই ভিডিও

সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নিজের একটি ডান্স ভিডিও শেয়ার করেছেন মোনালিসা। ভিডিওতে মোনালিসাকে জনপ্রিয় হিন্দি ফিল্ম ‘রামলীলা’র গান ‘লাল ইশক’-এ নাচতে দেখা যাচ্ছে। মোনালিসার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।  প্রসঙ্গত, ভিডিওটি কালার্স চ্যানেলের নতুন  সিরিয়াল ‘নমক ইশক কা’র শুটিং-এর। এই সিরিয়ালে মোনালিসা খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। ভিডিওতে মোনালিসার লুকের সঙ্গে মিল রয়েছে বলিউড ফিল্ম ‘দেবদাস’-এ ঐশ্বর্য রাই-এর লূকের। মোনালিসার পরনে রয়েছে নীল রঙের শাড়ি, হাতে মানানসই নীল ও সোনালী চুড়ি, কপালে টিপ। মোনালিসাকে এই লুকে সুন্দরী লাগছে।

কিছুদিন আগেই কয়েকটি বোল্ড ফটো শেয়ার করেছেন মোনালিসা।  ছবিগুলিতে কখনও তিনি পরে রয়েছেন নীল রঙের শর্ট নাইটি, কখনও বা তাঁর পরনে রয়েছে হট প‍্যান্ট। কখনও আবার গোয়ার সি-বিচে সূর্যোদয়ের সময়  রামধনু রঙের টপ পরে ফটোশুট করেছেন মোনালিসা।  সম্প্রতি আনলক পর্বে মোনালিসা ও তাঁর স্বামী বিক্রান্ত সিং রাজপুত গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন।  গোয়ায় তাঁরা উঠেছিলেন একটি পাঁচতারা হোটেলে। সেই হোটেলের রুমেই মোনালিসার অধিকাংশ ফটো তুলেছেন  মোনালিসার স্বামী বিক্রান্ত।  ছবিগুলি শেয়ার করতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায়।  নেট নাগরিকরা মোনালিসার ছবিগুলির প্রশংসা করেছেন।  ইদানিং মোনালিসা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন।   কিছুদিন আগে পুজোর সময় ‘ডিস্কো কিং’ বাপ্পী লাহিড়ীর জনপ্রিয় গান ‘দিল মে হো তুম’-এর সাথে নেচে ট্রোল হয়েছিলেন মোনালিসা।  নেট নাগরিকরা তাঁর নাচের স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

আদতে কলকাতার মেয়ে মোনালিসার প্রকৃত নাম অন্তরা বিশ্বাস।  আশুতোষ কলেজ থেকে সংস্কৃত নিয়ে স্নাতক হবার পর মোনালিসা ওড়িয়া মিউজিক ভিডিওতে কাজ করেন। সেই সময় টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার চেষ্টা করলেও হালে পানি না পেয়ে তিনি পাড়ি দেন মুম্বই।  মুম্বইতে ভোজপুরি ফিল্মে অভিনয় করা শুরু করেন মোনালিসা। কিন্তু কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’ তাঁর জীবনের সবচেয়ে বড় ব্রেক। সেই বছর এই শোয়ে সেলিব্রিটিদের পাশাপাশি আমজনতার তরফ থেকেও কয়েকজন প্রতিযোগীকে নেওয়া হয়েছিল বিগ বসের ঘরে। অন্যান্য সেলিব্রিটিরা সাধারণ প্রতিযোগীদের থেকে দূরে থাকলেও মোনালিসা সবার সাথে সমানভাবে মেলামেশা শুরু করেন।  মোনালিসার এই ভদ্রতা আমজনতার মধ্যে  তাঁকে জনপ্রিয় করে তোলে। ‘বিগ বস’ জিততে না পারলেও এই শো মোনালিসাকে পরিচিতি দেয়।

এরপর মোনালিসা বলিউডে ডেবিউ করেন  ‘ব্ল‍্যাকমেল’ ফিল্মের মাধ্যমে। মোনালিসার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়।  এছাড়াও ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন 2’-তে তিনি ঝুমাবৌদির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন। কিছুদিন আগেই  স্টার প্লাস  চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নজর- সিজন 2’ শেষ হয়েছে। এই সিরিয়ালে মোনালিসা অভিনয় করছিলেন।  প্রসঙ্গত এই সিরিয়ালটির সিজন 1-এও অভিনয় করেছিলেন মোনালিসা।  কয়েক বছর আগে মোনালিসা বিয়ে করেন ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুতকে।  এই মুহূর্তে সংসার ও কেরিয়ার নিয়ে তুমুল ব্যস্ত মোনালিসা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026