রাজ্য

“আমি গুজরাতি খাবার খুবই ভালোবাসি, অমিত শাহকে কিন্তু ধোকলা খাওয়াতে হবে”, কটাক্ষ মমতার

সম্প্রতি দুই দিনের রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে এসে মমতা সরকারের ব্যর্থতার পরিসংখ্যান দেন তিনি। দুর্নীতি তোলাবাজি, ধর্ষণ, অপরাধ, চাকরি সমস্ত বিষয় নিয়েই তোপ দাগতে দেখা গিয়েছিল অমিত শাহকে। সেই তোপের পালটা উত্তর শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, মিথ্যাচার করেছেন অমিত শাহ। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী যে মিথ্যে বলেছিলেন তার প্রমাণ ও আছে মুখ্যমন্ত্রীর কাছে।

সেই অনুযায়ী মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খানে থেকেই কেন্দ্রের দিকে তোপ দাগেন তৃণমূল নেত্রী। এইদিন তিনি বলেন,”হাথরাস থেকে হাসফাস অবস্থা কেন্দ্রের, মুখে তো এখনও লিউকোপ্লাস্টার, খুন খারাপি নিয়ে বিশেষ কথা না বলাই ভালো। ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো অনুসারে, গত ১০ বছরে রেকর্ড হারের সাথে বাংলায় কমেছে খুন। ধর্ষণের ঘটনাও কমেছে উল্লেখযোগ্য হারে।

এইদিন সাংবাদিক বৈঠকে সমস্ত তথ্য দেওয়ার পর শাহকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বিদ্রূপের সাথে বলেন,”সব উত্তর দিয়ে দিয়েছি আমি। অমিত শাহকে কিন্তু ধোকলা খাওয়াতে হবে। আমি গুজরাতি খাবার খুবই ভালোবাসি। মাঝে মাঝেই খাই।” এইদিন মমতা আরও বলেন,”প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১০১৬৩ আবেদন পত্র জমা পড়েছে। তার মধ্যে গ্রহণ করা হয়েছে ৬৪৬৩ জনের আবেদন। এরপর বাকিদের ব্যবস্থাও করবে সরকার। সেকেন্ডারি হোম ডিসট্রিক্ট ট্রান্সফারে ৭০% আবেদন কার্যকর করা হয়েছে। কাজ চলছে মিউচুয়াল ট্রান্সফারেরও। প্রাইমারী শিক্ষক করা হবে নিয়োগ। আগামীকাল জারি করা হবে রিক্রুটমেন্ট নোটিশ। ১০ থেকে ১৭ ই জানুয়ারি করা হবে ইন্টারভিউ। ৩১ এ জানুয়ারি পর্যন্ত ৩য় টেট অফলাইনে চলবে। আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।”

১০০ দিনের কাজ, গ্রামাঞ্চলে রাস্তা, সংখ্যালঘু স্কলারশিপ এ এক নং। এছাড়া ই টেন্ডারিং এবং ই গভর্মেন্টেও এক নং বাংলা। এই সমস্ত তথ্য প্রদানের পরেই এইদিন শাহকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026