অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।
বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার অর্থাৎ স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলক নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে।
সম্প্রতি অভিনেত্রী নিজের মোহময়ী লুকের জন্যই নেটিজেনদের পাশাপাশি নিজের অনুরাগীদের মাঝেও চর্চায় উঠে এসেছেন। একসাথে সাতটি ছবি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী। শেয়ার হওয়া মাত্রই তা ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া ছবিতে কালো শিফন শাড়িতে দেখা গিয়েছে তাকে। পাশাপাশি পরেছিলেন স্লিভলেস ব্লাউজও। সাজ পূরনের জন্য কানে পরেছিলেন মানানসই দুল। হাতে ছিল কালো চুড়ি। খোলা চুলে, মানানসই মেকাপে লাল লিপস্টিক পরেছিলেন অভিনেত্রী। এই সাজে তাকে রীতিমত মোহময়ী লাগছিল। সম্প্রতি অভিনেত্রীর এই লুক নজর টেনেছে নেটিজেনদের। প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলির কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্য চোখে পড়বে।
Shia LaBeouf’s recent arrest in New Orleans has reignited attention on his troubled personal life,…
Actors Mason Thames and Mckenna Grace are giving fans a glimpse into their time together…
Shia LaBeouf’s latest arrest in New Orleans has reignited public attention on his turbulent personal…
John Travolta is celebrating his 72nd birthday in true high‑flying style. The Grease and Pulp…
Fans of Netflix’s The Night Agent noticed a major absence in Season 3: Luciane Buchanan’s…
Maryland Congressman Jamie Raskin has fired back at former President Donald Trump’s team after a…