বিনোদন

নোরা ফতেহি’র মতো কোমর দোলালেন অভিনেত্রী মনামী, সুপার হট ভিডিও

ইদানিং অভিনেত্রী মনামী ঘোষ সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। সম্প্রতি মনামী ইন্সটাগ্রামে ‘নাচ মেরি রানি’র ডান্স কভার শেয়ার করেছেন। মনামী ভিডিওটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মনামীর নাচের যথেষ্ট প্রশংসা করেছেন। ‘নাচ মেরি জান’-এর অরিজিনাল ভার্সনে নেচেছেন নোরা ফতেহি। মনামী হুকস্টেপগুলি এক রেখে বাকি কোরিওগ্রাফি নিজের মতো করে নিয়েছেন। মনামী পোশাকটিও বাছাই করেছেন নোরার পোশাকের অনুকরণে।

কিছুদিন আগেই মনামী নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে সলমন খান অভিনীত মুভি ‘দাবাং’ -এর ‘চোরি কিয়া রে জিয়া’ গানের সঙ্গে একটি ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছিলেন। এই রিলেও মনামীর পারফরম্যান্স নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছিল। এই ইন্সটাগ্রাম রিলে মনামীর পরনে ছিল সাদা কুর্তি, চশমা, ছোট দুল। মনামীর এই লুক দর্শকদের মন জয় করতে পেরেছে। এই কারণে মনামীর ইন্সটাগ্রাম রিলটি যথেষ্ট ভাইরাল হয়েছে। মনামীর ডান্স কোরিওগ্রাফি দেখে অনায়াসেই বোঝা যায় মনামীর জীবনের সবচেয়ে বড় প্রেম হলো তাঁর নাচ। নাচের প্রতি তাঁর এই ভালোবাসা মনামী কারোর সাথে কোনদিন ভাগ করে নিতে পারবেন না।

কিছুদিন আগে মনামী সাদা-কালো পোশাকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে। সেই ছবিগুলির মধ্যে একটি ছবিতে মনামীর পরনে ছিল কালো রঙের লং স্কার্টের সঙ্গে সাদা-কালো লম্বা শার্ট। কিন্তু ফ্যাশন ডিজাইনাররা মনামীর ড্রেসের এই কম্বিনেশনকে পছন্দ করেননি। তবে মনামী বরাবর সবচেয়ে বেশি প্রশংসনীয় হয়েছেন ঘরোয়া সাজে। প্রকৃতপক্ষে অভিনয় জীবনের শুরু থেকেই মনামীকে দর্শকরা ঘরোয়া রূপে পাশের বাড়ির মেয়ে হিসাবেই গ্রহণ করেছেন। ফলে মনামী হঠাৎ নতুন ধরনের লুক ট্রাই করলে অনেক সময় তাঁকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। তবে সেইসব সমালোচনায় কান না দিয়ে মনামী নিজের মতো এগিয়ে চলেছেন।

কিছুদিন আগেই শেষ হয়েছে মনামী অভিনীত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ইরাবতীর চুপকথা’। সম্প্রতি রিলিজ করেছে টলি ও টেলি টাউনের অভিনেত্রীদের নিয়ে তৈরি দুর্গাপূজার থিম মিউজিক ভিডিও ‘দুগ্গা এলো’। এই মিউজিক ভিডিওয় মনামী একজন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন। মিউজিক ভিডিওটি ইউটিউবে আপলোড হবার সাথে সাথে ওয়ান মিলিয়ন ভিউ ছাড়িয়ে গিয়েছে। এছাড়া লকডাউনের সময় থেকে একের পর এক নিত্যনতুন ডান্স ভিডিও মনামী শেয়ার করেন তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে। বলা বাহুল্য, মনামীর কোরিওগ্রাফি করা ডান্স ভিডিওগুলি যথেষ্ট ভাইরাল হয়েছে। এছাড়া কিছুদিন আগে মনামী ‘দুগ্গা এলো’র মেকিং ভিডিও শেয়ার করেছিলেন নিজের ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026