রাজ্য

আজ বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এবার থাকবেন বাড়ির আইসিইউতে

অবশেষে উডল্যান্ড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল ১১ টা নাগাদ দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে তাকে ডিসচার্জ করা হয়। তারপর অ্যাম্বুলেন্সে করে তিনি তার বাড়িতে পৌঁছে গিয়েছেন। তার সাথে তার বাড়িতে এসেছেন একদল বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছে, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু বেশ সুস্থ আছেন। তিনি বাড়ি ফিরতে পেরে খুবই খুশি হয়েছেন।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে অনেকটা সুস্থ হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখন সাধারণ পরিবেশে রাখা যাবে না। তার বাড়িতে তৈরি করা আইসিইউতে থাকবেন তিনি। আরো কিছুদিন হাসপাতালের মতই আংশিক ভেন্টিলেশনে থাকবেন তিনি। নিয়মিত ওষুধ পত্র ও ফিজিওথেরাপি চলবে। সেই সাথে তার খাওয়া-দাওয়ার বিষয়ে নজর দেয়া হবে বলে জানিয়েছে চিকিৎসকরা। তার এই মুহূর্তে কোন রকম অনিয়ম তার আবার বিপদ ডেকে আনতে পারে। এই মুহূর্তে সব রকম পরিস্থিতির জন্য তার বাড়িতে পোর্টেবল ভেন্টিলেটার তৈরি করা হয়েছে।

আজকে হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার আগে বুদ্ধদেব বাবুর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তার রক্ত পরীক্ষার রিপোর্টে কোন রকম সমস্যা নেই। এছাড়াও চিকিৎসকরা জানিয়েছেন তাঁর আর ক্যাথিটার বা রাইলস টিউবের দরকার নেই। সে নরম বা সিদ্ধ খাবার নিজেই খেতে বা হজম করতে পারছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন তাদের হাসপাতালে সে তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। উনাকে সুস্থ করার জন্য আমরা আমাদের ১০০ শতাংশ দিয়েছি। আজ বুদ্ধদেব বাবু সুস্থ হয়ে যাওয়ায় আমরা বেজায় খুশি। এছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই আমাদের কথা দিয়েছেন তিনি এবার থেকে সব নির্দেশ মেনে চলবেন এবং সব নিয়ম পালন করবেন।

বাড়িতে আজকে বুদ্ধদেব বাবুর সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের একদল পৌঁছে গিয়েছেন। তারা বুদ্ধবাবুর কি কি নিয়ম মানতে হবে বা কি করে থাকতে হবে সবকিছু বাড়ি গিয়ে বুঝিয়ে দেবেন। এছাড়া বাড়িতে পোর্টেবল ভেন্টিলেটর বা আপৎকালীন ব্যবস্থার কি উপায় আছে সবকিছু খুঁটিয়ে দেখে নেবেন তারা। এদিন হাসপাতালের বিল মিটিয়েছে খোদ বুদ্ধদেব বাবুর পরিবার। আজ সকালে বুদ্ধদেব ঘরানি মিরা ভট্টাচার্য্য নিজেই বুদ্ধদেব বাবুকে বাড়ি ফিরিয়ে আনার জন্য হাসপাতালে এসেছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026