নিউজ

আগামী দুই দশকে দুনিয়ার শীর্ষ তিন অর্থনীতির অন্যতম হবে ভারত, জুকারবার্গকে বললেন মুকেশ আম্বানি

মুম্বই: লকডাউনের মধ্যেও ধনী তালিকায় উঠে এসেছে শিল্পপতি মুকেশ আম্বানির নাম। এর পাশাপাশি নতুন বছরের মধ্যগগনে জিও 5G পরিষেবা নিয়ে আসতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর এবার শুধু নিজের কোম্পানি নয়, গত দুই দশকে তিনটি অর্থনীতির মধ্যে উঠে আসবে ভারত, এমনটাই দাবি করেছেন শিল্পপতি মুকেশ আম্বানি। তবে এই দাবি তিনি অন্য কারোর কাছে করেননি। করেছেন তো করেছেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের কাছে করেছেন।

আসলে সম্প্রতি মুকেশ আম্বানি এবং মার্ক জুকারবার্গ একটি আলাপচারিতায় মেতেছিলেন। আর সেখানেই এই প্রসঙ্গ তোলেন মুকেশ আম্বানি। তিনি ভারতের অর্থনীতির প্রসঙ্গ তুলতে গিয়ে দেশের মধ্যবিত্ত শ্রেণীর কথা বলেন। তিনি বলেছেন, ,’দেশে মোট জনসংখ্যার ৫০ শতাংশ মধ্যবিত্ত সম্প্রদায়ভুক্ত। যা বছরে ৩-৪ শতাংশ করে বাড়ে। তবে যেভাবে ভারতের অর্থনীতি এগোচ্ছে, তাতে আমার দৃঢ় বিশ্বাস, আগামী দুই দশকে ভারতের অর্থনীতি বিশ্বের তিনটি প্রধান অর্থনীতির মধ্যে অন্যতম হয়ে উঠবে। ভারত হয়ে উঠবে গুরুত্বপূর্ণ ডিজিটাল সমাজ, যার চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম। এভাবেই ভারতের অগ্রগতির পক্ষে সওয়াল করেন শিল্পপতি মুকেশ আম্বানি।

তাঁর কথায় ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ ভীষণভাবে উৎসাহিত হয়েছেন বলে তিনি দাবি করেছেন। এমনকি ভারতের অর্থনীতিতে ফেসবুক অংশ নিতে পারে বলেও তিনি যুক্তি দেখিয়েছেন। আগামী দিনে সত্যিই ভারতের অর্থনীতির এতটাই উন্নতি হয় কিনা, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026