বিনোদন

ব্যাকলেস ব্লাউজ ও শিফন শাড়িতে ঝড় তুললেন অভিনেত্রী মনামী, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন অভিনেত্রী মনামী ঘোষ। এবার ব্যাকলেস ব্লাউজ ও কমলা রঙের শিফন শাড়িতে দেখা গেল তাঁকে। ‘আজ জানে কি জিদ না করো’ গানটির সাথে এই পোশাকে হট ভিডিও পোস্ট করেছেন মনামী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ক্রমশ তা ভাইরাল হয়ে যায়। নিজের পাশের বাড়ির মেয়ের ইমেজ অবশেষে ভেঙে দিলেন মনামী। এর মধ্যে টেলি ও টলি নায়িকাদের নিয়ে এই বছরের দুর্গাপূজার থিম সং ‘দুগ্গা এলো’ তৈরী হয়েছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে দিয়ে এই গানটি শুরু হলেও এই গানে বিশেষ ভাবে নজর কেড়েছেন। এই মিউজিক ভিডিওর শুটিং-এর ভ্লগ নিজের ইউটিউব চ্যানেলে মনামী পোস্ট করেন। প্রসঙ্গত এই মুহূর্তে মনামীর ইউটিউব চ্যানেলের ভিউয়ারস ওয়ান মিলিয়ন ছাড়িয়েছে। তাই সফল অভিনেত্রী হবার পাশাপাশি মনামীকে এখন সফল ভ্লগারও বলা চলে।

‘দুগ্গা এলো’ মিউজিক ভিডিওয় মনামীকে এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। একে একে প্রত্যেক মহিলাদের সঙ্গে প্রিয়াঙ্কার দেখা হবে। প্রত্যেক মহিলার মধ্যে মা দুর্গার সুপ্ত রূপের ব্যাখ্যা করা হয়েছে এই মিউজিক ভিডিওয়। গায়িকা আকৃতি কক্কর ও দেবাঞ্জলী বি যোশী ‘দুগ্গা এলো’ গানটি গেয়েছেন এবং এই ভিডিওর মিউজিক কম্পোজ করেছেন অজয় সিনহা।

মিউজিক ভিডিওতে প্রিয়াঙ্কা সরকার ও মনামী ঘোষ ছাড়াও দেখা গিয়েছে অভিনেত্রী সন্দীপ্তা সেন,তৃণা সাহা,অদ্রিজা রায়,স্বস্তিকা দত্ত,রোশনি ভট্টাচার্য,অন্তঃশীলা ঘোষ,বিবৃতি চ্যাটার্জি এবং ঋত্বিকা সেনকে। প্রত্যেকে ভিন্ন ভিন্ন সাজে ,ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে মিউজিক ভিডিওয়। প্রতিটি চরিত্রের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এই ভিডিওতে কখনো মনামীকে নাচতে দেখা গেছে,কখনো বিবৃতিকে ট্যাক্সির উপর আঁকতে দেখা গেছে। কখনো কুমোরটুলির ঠাকুর গড়াকে নিজের রঙ-তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তুললেন স্বস্তিকা,কখনো রাস্তায় এক রিকশাচালকের সঙ্গে খুশিমনে সেলফি তুললেন ঋত্বিকা ও রোশনি। এক ফুলওয়ালি মাথায় ঝুড়ি তুলতে সাহায্য করলেন তৃণা। কখনো বয়স্কদের সঙ্ঘে ধুনুচি নাচে পা মেলালেন সন্দীপ্তা। সবশেষে অন্তঃশীলা ও অদ্রিজা উত্তর কোলকাতার রাস্তায় গিটার বাজিয়ে গান গাইলেন। ‘দুগ্গা এলো’ সবদিক থেকে প্রায় রামধনু রঙের মিউজিক ভিডিও বলা চলে। ‘দুগ্গা এলো’ নেটিজেনদের অন্যতম পছন্দের মিউজিক ভিডিওর তালিকায় স্থান পেয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026