ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন? জেনে নিন কিভাবে ফেরত পাবেন

সামান্য অসতর্কতার কারণে যদি ভুল করে আপনি কখনো অন্য একাউন্টে টাকা পাঠিয়ে দেন তাহলে শেষমেশ কিন্তু মাসুল চোকাতে হয় আপনাকে নিজেকেই। অনলাইনে টাকা ট্রান্সফার করার সময় অনেক সতর্কতা অবলম্বন করেও এই ভুল হতে পারে আপনার। যদি আপনি এই ধরনের ভুল কোনদিন করে থাকেন তাহলে আর চিন্তা করার কোনো কারণ নেই। যদি আপনি ভুল একাউন্টে টাকা পাঠিয়ে দিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি নিজের টাকা ফেরত পেয়ে যাবেন খুবই সহজে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে।

এই বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ন্যায়পাল স্কিম সম্প্রতি একটি বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে যেখানে জানা যাচ্ছে বেশিরভাগ অভিযোগ ডিজিটাল পেমেন্ট এবং লেনদেন সম্পর্কিত। যদি আপনার টাকা ভুল একাউন্টে চলে যায় তাহলে আপনি কিভাবে ফেরত পাবেন? এই নিয়ে অনেকেই করেছেন প্রশ্ন। আরবিআই জানাচ্ছে এর জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে।

১. আর বি আই এর ওয়েবসাইট অনুসারে, যদি আপনি ভুল একাউন্টে টাকা স্থানান্তরিত করে ফেলেন তাহলে আপনাকে প্রথমে পুরো বিষয়টি আপনার নিজের ব্যাংকে জানাতে হবে।

২. এর জন্য আপনি নিজের ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বরে কল করতে পারেন এবং তাদেরকে এই লেনদেনের ব্যাপারে সমস্ত তথ্য দিতে পারেন।

৩. আপনার অভিযোগ শুনে ব্যাঙ্ক আপনাকে একটি অনুরোধ বা অভিযোগের নম্বর দেবে। তারপর ব্যাংকের তরফ থেকে আপনার সেই টাকা উদ্ধার করার জন্য কাজ করা হবে

৪. আপনি ব্যাংকের গ্রাহক পরিষেবা বিভাগে একটি ইমেইল পাঠিয়ে ভুল স্থানান্তরের ব্যাপারে ব্যাংক কে জানাতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ব্যাংকের সঙ্গে সম্পর্কিত সমস্ত যোগাযোগের লিখিত নথি আপনাকে দিতে হবে এবং ব্যাংকের শাখায় গিয়ে আপনাকে ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। সেখানে ভুল জায়গায় টাকা স্থানান্তরের একটি অফিশিয়াল নোটিশ আপনাকে জমা দিতে হবে।

৫. মনে রাখবেন যদি আপনি ভুলবশত টাকা পাঠিয়ে দিয়ে থাকেন, এবং অ্যাকাউন্ট নম্বরটি যদি ভুল হয় অথবা সক্রিয় না থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার একাউন্টে টাকা ফেরত চলে আসে। কিন্তু যদি এই অ্যাকাউন্ট নম্বরটি চালু থাকে এবং বিশদ বিবরণ বৈধ হয় এবং টাকা চলে যায়, তাহলে আপনাকে নিজের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। অথবা আপনি সরাসরি সেই প্রাপকের সঙ্গে যোগাযোগ করেও টাকা ফেরত নিতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026