মিউজিক

Viral Bhojpuri song: দরজা বন্ধ করেই চূড়ান্ত রোমান্টিক আম্রপালি-নীরাহুয়া, রইল ঝলক

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘দুনিয়া যায়ে চাহে ভার মে’র তালে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেতা নীরাহুয়ার সাথে রোমান্স করতে দেখে গিয়েছে অভিনেত্রীকে। সেই দৃশ্য পুনরায় ভাইরাল হতে দেখে বেশ মজাই পেয়েছেন ভোজপুরি দর্শকদের একাংশ। অবশ্য সেকথা আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখে না। ভিডিওতে দরজা বন্ধ করেই একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। অভিনয়ের সূত্রেই পর্দার সামনে এমন রোমান্টিক হয়েছিলছন তারা। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।

‘ভোজপুরি এইচডি ফিল্ম’ নামক ইউটিউব চ্যানেল থেকে প্রায় ৫ বছর আগে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি। গানটি লিখেছেন, শ্যাম দেহাতি। সুর দিয়েছিলেন রাজেশ-রাজনীশ। ছবিতে এই গানটি দীনেশ লাল যাদব ও কল্পনার কন্ঠে শোনা গিয়েছে। উল্লেখ্য গানটি জনপ্রিয় হিট ভোজপুরি ছবি ‘আশিক আওয়ার’র।

ভোজপুরি দর্শকদের কাছে আম্রপালি ও নীরাহুয়া তাদের অন্যতম প্রিয় জুটি। উল্লেখ্য গানের সূত্র ধরে পুনরায় তাদের একসাথে দেখতে পেয়ে বেজায় খুশি ভক্তরাও। এই মুহূর্তে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে দু’কোটিও বেশি মানুষের কাছে। ৫ বছর পার হয়ে গেলেও এই গানের জনপ্রিয়তা এখনো ভোজপুরি দর্শকদের মধ্যে কমেনি এতটুকুও, তা অবশ্য ভিডিওটি পুনরায় ভাইরাল হতেই স্পষ্ট সকলের কাছে।

Devparna Acharya

Recent Posts

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এবার ৬ লেনের উড়ালপুল! বদলে যাবে বিমানবন্দরের রাস্তা

কলকাতা ও শহরতলির যানজট সমস্যা এড়াতে বড় পদক্ষেপ নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)।…

May 14, 2026

বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা, একধাক্কায় ডবল পেনশন! বড় ঘোষণা রাজ্য সরকারের

নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতিগুলিই ধাপে ধাপে…

May 14, 2026

উত্তরবঙ্গের জন্য বড় উপহার! এনজেপি-অমৃতসর রুটে ছুটবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস

রেল যাত্রীদের জন্য আরও এক বড় সুখবর। বাংলা পেল আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit…

May 14, 2026

Ayushman Bharat: কারা কারা পাবেন না ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা? সামনে এল বড় তথ্য

পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ কেন্দ্র সরকার বহন করে। সরকারি ও তালিকাভুক্ত…

May 14, 2026

প্রতি ঘণ্টায় ২৫০ থেকে ৩২০ কিলোমিটার, কাশ্মীরেও ছুটবে বুলেট ট্রেন! অমৃতসর থেকে জম্মু পৌঁছবেন মাত্র ২ ঘণ্টায়

মুম্বাই-আহমেদাবাদ করিডোরের পর এবার কাশ্মীরেও বুলেট ট্রেন চালুর পরিকল্পনা। অমৃতসর থেকে জম্মু পর্যন্ত তৈরি হতে…

May 14, 2026

রেশনে আর মিলবে না আটা, দুর্নীতির বিরুদ্ধে কড়া অ্যাকশন নতুন খাদ্যমন্ত্রীর, দিলেন এই বার্তা

রেশন ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। নিম্নমানের আটা ও চালের…

May 14, 2026