আন্তর্জাতিক

বাঁদরের থেকে ছড়াল আরও এক মারণ ভাইরাস, সন্ধান মিলল চিনে

করোনাভাইরাস এরপর এবারে আরো একটি ভাইরাসের প্রকোপ শুরু হল চিনে। বেইজিং শহরের একজন পশু চিকিৎসক এক বানরের প্রজাতি থেকে একটি বিশেষ ধরনেরভাইরাস আবিষ্কার করেছেন। এই ভাইরাসটি করোনাভাইরাস এর মতই মারণ ভাইরাস। ভাইরাসটির নাম দেওয়া হয়েছে মাংকি বি ভাইরাস এবং এই ভাইরাসের জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

যদিও গ্লোবাল টাইমে তরফে জানানো হয়েছে আক্রান্ত চিকিৎসকের আশেপাশে যারা এসেছিলেন তারা এখনো পর্যন্ত সুস্থ রয়েছেন। তবে, এই ভাইরাসটি কে নিয়ে এখনই কোন মন্তব্য করতে চাইছে না বিশেষজ্ঞ সংস্থাগুলি। জানা যাচ্ছে এই বছর মার্চ মাসে দুটি মৃত বানরের দেহে ডিসেকশন প্রক্রিয়া চালিয়েছিলেন ওই চিকিৎসক। সেখান থেকেই, মনে করা হচ্ছে তার দেহে ওই মাংকি বি ভাইরাসের আক্রমণ হয়েছিল। ভাইরাস আক্রান্ত হবার পরে তার দেহে বমির মতো উপসর্গ দেখা গিয়েছিল। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং ২৭ মে ওই পশু চিকিৎসকের মৃত্যু হয়।

যদিও এর আগে মাংকি বি ভাইরাস চিনে পাওয়া গিয়েছিল কিন্তু এই প্রথম এই ভাইরাসে কারো মৃত্যু হল বলে জানা যাচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সময় চিকিৎসকরা ওই ডাক্তারের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পরীক্ষা করে এই বিশেষ ভাইরাসের সন্ধান পেয়েছিলেন। কিন্তু সব থেকে চিন্তার বিষয়টি হলো গবেষকরা জানিয়েছেন এই ভাইরাস সরাসরি সংস্পর্শে সংক্রামিত হতে পারে। এই ভাইরাসের প্রভাবে ৭০ থেকে ৮০ শতাংশ মৃত্যু ঘটতে পারে। করোনা ভাইরাসের পরে এবারে এই মারণ ভাইরাসের আক্রমণে রীতিমতো শঙ্কিত সাধারণ মানুষ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026