বাঙালি মা কাকিমার হৃদয়ে এখন একটাই প্রিয় নাম ‘মিঠাই’। মিঠাই আর বাংলার মা কাকিমার মধ্যে এক অটুট ভালোবাসার বন্ধন তৈরী হয়েছে। তাই জন্য টানা কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকার একেবারে শীর্ষে নিজের স্থান ধরে রেখেছে জি বাংলার এই ধারাবাহিক মিঠাই। লকডাউনের ‘শ্যুট ফ্রম হোম’এর সমস্যা হোক কিংবা লকডাউনের পর সেটে শ্যুটিং হোক কোনো কিছু টলাতে পারেনি মিঠাই ধারাবাহিককে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও সর্বাধিক পয়েন্ট নিয়ে বাংলা সেরা মিঠাই।
গত কয়েকদিন ধরে দেখা গিয়েছে তোর্সা প্রাণপণে চেষ্টা করেছে মিঠাই ও সিডের ডিভোর্সটা করানোর জন্য। সে কারণে ক্রমাগত মিঠাইকে ভুল বুঝিয়ে চলেছে সে। সরল মনের মিঠাই তা বিশ্বাস করে ডিভোর্সও চেয়েছে আদালতে। এদিকে দাদাই তাঁর দ্বিতীয় চাল চেলে সিডের বন্ধু পুলিস অফিসার রুদ্রর সঙ্গে মিঠাইয়ের আবার বিয়ে ঠিক করে দিয়েছে। এরপরই চাল ঘুরে যায়। সিড ও মিঠাইয়ের দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারছেনা। টেসের সব চালই ব্যর্থ। এদিকে ডিভোর্সের পর এখন সিডের সাথে মিঠাইয়ের ফুলশয্যা হচ্ছে। দাদুর কথায় মিঠাইয়ের সাথে এক মাস সংসার করতে রাজী। এবার এই একমাসে কি হয় এখন সেটাই দেখার।
পর্দায় সিদ্ধার্থকে নিয়ে যতই রেষারেষি আর রাগারাগি থাকুক মিঠাই আর তোর্সার মধ্যে। বাস্তবে কিন্তু দারুণ বন্ধু দুজনে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই একসঙ্গে দুই বন্ধু রিল ভিডিও তৈরি করে ঝড় তোলেন এই জুটি। শ্যুটিং থেকে একটু ফাঁক পেলেই দুই বন্ধু নিজেদের মতো মেতে ওঠেন। দুজনে খুব ভালো নাচেন। সম্প্রতি সোশ্যাল সৌমিতৃষা ও তন্বীর যে ভিডিও ফের ভাইরাল হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড মেনে সুরের তালে তাল মিলিয়ে কোমর দোলালেন দুজন। মিঠাইয়ের স্টাইলে নাচলেন তোর্সাঅ। সে ভিডিও আবার নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ারও করেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। নিমেষে ভাইরাল হয় এই রিল ভিডিও পোস্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…