বলিউড

এই বলিউড অভিনেত্রী ব্যক্তিগত জীবনে এক আইপিএস অফিসার, জানুন আইপিএস সীমালা প্রসাদের কাহিনী

আইপিএস অফিসারদের পক্ষে বলিউড সিনেমায় কাজ করা বেশ চাপের বিষয় কিন্তু আইপিএস অফিসার সীমালা প্রসাদ দীর্ঘদিন ধরে আইপিএস অফিসারের ডিউটি এবং বলিউডকে খুব ভালো ভাবে সামলে আসছেন। প্রথম থেকেই নাচ এবং গানের প্রতি আকর্ষণ ছিল তার। বিভিন্ন ডান্স কম্পিটিশন এবং অভিনয় কম্পিটিশনে একাধিকবার অংশগ্রহণ করেছিলেন সীমালা। নিজের স্কুল এবং কলেজের দিনে বেশকিছু নাটকে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর দৌলতেই তার অভিনয়ের প্রতি আরো বেশি ক্রেজ তৈরি হয়।

৮ অক্টোবর ১৯৮০ সালে ভোপালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তারপর ভোপালেই স্কুলিং এবং সম্পূর্ণ শিক্ষার শেষ করেন। ভোপালের সেন্ট জোসেফ স্কুল থেকে স্কুল শেষ করে স্টুডেন্ট ফর এক্সেলেন্স থেকে বি.কম ডিগ্রী অর্জন করেন তিনি। তারপরে বক্রতুল্লা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। পড়াশোনায় প্রথম থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। প্রতিটি পরীক্ষায় তার দুর্দান্ত ফল এই বিষয়টি প্রমাণ করে। স্নাতকোত্তর পরীক্ষায় তিনি গোল্ড মেডেল অর্জন করেছিলেন তার বিশ্ববিদ্যালয় থেকে।

সবথেকে বড় বিষয় হলো, ভারতের সবথেকে কঠিন পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশনের ইউপিএসসি পরীক্ষায় তিনি কোনো প্রশিক্ষণ ছাড়াই প্রথম প্রচেষ্টায় সফল হয়েছিলেন। এই পরীক্ষাটি বহু পড়ুয়া দিয়ে থাকে কিন্তু এই পরীক্ষা পাস করা খুব কঠিন। কিন্তু, সীমালা প্রসাদের পক্ষে এই পরীক্ষা পাস করা খুব সহজ কাজ ছিল। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা পাস করে সীমালা প্রথমে ডিএসপি হিসেবে যোগদান করেন।

যদিও, জীবনে তিনি কখনোই সিভিল সার্ভিসের চাকরি করবেন এই বিষয়টি ভাবেননি। পরিস্থিতির চাপে এবং মূলত বাড়ির কথাতেই তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় বসে ছিলেন। তার বাড়ির পরিস্থিতি তাকে সিভিল সার্ভিসের চাকরি করার জন্য উদ্বুদ্ধ করেছিল। তবে তিনি যে শুধুমাত্র একজন আইপিএস অফিসার তা কিন্তু নয়। তিনি একজন বলিউড অভিনেত্রীও বটে। দিল্লিতে একটি অনুষ্ঠানে তাকে দেখে পরিচালক জায়গাম ইমাম তাকে একটি সিনেমা অফার করেন। ইমামের ছবি আলিফ – এ একটি রোল তাকে অফার করা হয়। গত ২০১৭ ফেব্রুয়ারি মাসে এই সিনেমাটি মুক্তি পায়। শুধু ওই একটি ছবি না ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত নাকশ ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তিনি নিজেও বেশকিছু ইন্টারভিউতে জানিয়েছেন তিনি এভাবেই বলিউড এবং আইপিএস এর কাজ একসাথেই চালিয়ে যেতে চান।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026