বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি সোমা হালদার নামের এক যুবতী নিজের দক্ষ নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিতি অর্জন করেছেন একাংশের মধ্যেও। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি সোমা ১ মাস আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে সেই ঝলক পৌঁছে গিয়েছে ১৫ হাজারেরও বেশি মানুষের কাছে। ঝলকে সোমা মানানসই সাজে নিজের বাড়ির ছাদেই রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া অন্যতম জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত ‘মন মোর মেঘেরও সঙ্গী’র তালেই নৃত্য পরিবেশন করেছিলেন তিনি। তার দক্ষ নৃত্য পরিবেশনা পছন্দ হয়েছে অনেকেরই। আর সেই পছন্দের বহিঃপ্রকাশ রয়েছে কমেন্টবক্সেও। তার নাচের মুদ্রা দেখে এটুকু স্পষ্ট তিনি যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত রবীন্দ্রনৃত্যে। এই মুহূর্তে নিজের সাম্প্রতিক এই ভাইরাল হওয়া নাচের ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত সোমা হালদার।
Kansas City Chiefs quarterback Patrick Mahomes and his wife, Brittany Mahomes, pulled out all the…
Before his arrest last week, Andrew Mountbatten-Windsor — formerly the Duke of York — reportedly…
Oscar‑nominated production designer Hannah Beachler has spoken out about the controversy at the 2026 BAFTA…
Kaley Cuoco’s limited series Vanished wrapped with a shocking finale that defied expectations. Cuoco’s character,…
TikTok‑famous couple Campbell “Pookie” Puckett and her husband Jett Puckett are expanding their family once…
Karl Urban, who plays Billy Butcher in Prime Video’s The Boys, has teased that the…