নিউজ

নিম্নচাপের জের, কলকাতা সহ রাজ্যের ৭ জেলাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা

বর্ষা শুরু হয়েছে বেশ কয়েকদিন আগেই। যার জেরে তাপমাত্রার পারদ ও অনেকটাই নেমেছে। মৌসুমি বায়ু ক্রমশ এগিয়ে আসছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আর কয়েকদিনের রাজ্যে নিম্নচাপ প্রবেশ করতে পারে। তাই দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টির পরিমান আরও বাড়বে। তবে কলকাতা ও পাশের এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হবে।

এদিকে সিকিমের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকাতে বায়ুমণ্ডলের ওপর ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, তাই আগামী চারদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে। বর্ষা শুরুর পর থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েই চলেছে। প্রায় প্রতিদিনই ভারী বৃষ্টিপাত হচ্ছে। সোমবার আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টিপাত হয়েছে। যার জন্য তোর্সা নদীতে জলস্ফীতি ঘটার ফলে কালভার্ট ভেঙে গেছে। যার জন্য সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বর ও গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের অনেক এলাকায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সতর্কমূলক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানা  গেছে।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? ভোটের মাঝে বড় জল্পনা

ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উদ্বেগ। এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আদৌ মিলবে কি…

April 2, 2026

Bat Size বিতর্কে তোলপাড় IPL! অবৈধ ব্যাট নিয়ে ধরা পড়লেন তেওয়াটিয়া, মাঠেই থামালেন আম্পায়ার

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, সঙ্গে থাকে বিতর্কও। এবার সেই তালিকায় নতুন সংযোজন—ব্যাটের মাপ নিয়ে…

April 2, 2026

স্টাম্প উড়িয়ে দিলেন অর্জুন! বিধ্বংসী ইয়র্কারে চমকে দিলেন টেন্ডুলকার-পুত্র, ভাইরাল ভিডিও

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চর্চার কেন্দ্রে অর্জুন টেন্ডুলকার। লখনউ সুপার জায়ান্টসের হয়ে একটি অনুশীলন…

April 2, 2026

PBKS vs GT: ১১ বলে এক ওভার! অর্শদীপের দুঃস্বপ্ন, IPL-এ লজ্জার রেকর্ড

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, কখনও কখনও এমন ঘটনাও ঘটে যা চমকে দেয় সবাইকে। পঞ্জাব…

April 2, 2026

৭ এপ্রিলের মধ্যে সব ফয়সালা! ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের বড় আশ্বাস

ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কার নাম থাকবে, কার নাম বাদ যাবে—এই…

April 2, 2026

এপ্রিলের শুরুতেই ধাক্কা! অটোর গ্যাসে বড়সড় বৃদ্ধি, চাপে চালক-যাত্রী

এপ্রিলের শুরুতেই বড় ধাক্কা খেলেন অটোচালকরা। জ্বালানির বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব…

April 2, 2026