নিউজ

ধ্বংসাত্মক রূপ ধারণ করতে পারে বর্ষা, বড়সড় আপডেট আবহাওয়া দফতরের

সতর্ক থাকুন। দেশজুড়ে যেভাবে বৃষ্টির পরিমান বাড়ছে সেক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার কথা বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। ২০২০ সালের জুন মাসে রেকর্ড বৃষ্টি হয়েছে। যা কিনা গত ১২ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইতিমধ্যেই দেশে ১০০ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে। আগামী ১০ দিনে এই বৃষ্টির পরিমান আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গাতে। আর এই অতিভারী বৃষ্টির ফলে ভূমিধস ও বন্যার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই অতিবৃষ্টির কারণে পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের বেশ কিছু অংশ প্লাবিত। বিহারে বৃষ্টির সাথেই বজ্রবিদ্যুতের আঘাতে বহু মানুষের প্রাণ গিয়েছে। এছাড়া আসামে যদি প্লাবিত হয়ে বন্যা হয়েছে। যার ফলে লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন। বন্যাতে প্রায় ৪০ জনের প্রাণ গিয়েছে। আবার বাংলাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রতিদিনই অতি ভারী বৃষ্টির ফলে অনেক জায়গাতে ধস হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, জুন মাসে ১৮ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে। শবে বৃষ্টির পরিমান বাড়ার ফলে কৃষিক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। কৃষকরা ইতিমধ্যেই ধান, দল, তৈলবীজ ও তুলোর চাষ ও করা শুরু হয়ে গিয়েছে। এদিকে মধ্যভারত ও গুজরাটে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার জেরে আগামী ১০ দিনে ভারী বৃষ্টি হতে পারে। আর এরফলে নদীগুলির জল ফুলে ফেঁপে উঠে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।  যে কোনো মুহূর্তে ধ্বংসাত্মক রূপ ধারণ করতে পারে প্রকৃতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026