নিউজ

৮ টি ট্রেনের টাইম বদল করল রেল, দেখে নিন নতুন টাইম টেবিল

দেশে দীর্ঘদিন লকডাউন চলেছে। তবে আনলক পর্বে প্রায় সব পরিবহন ব্যবস্থা খুলে দিলেও লোকাল ট্রেন ও মেট্রো চালু করা হয়নি। তবে ভারতীয় রেলের পক্ষ থেকে ২৩০ টি স্পেশাল ট্রেন চালানোর কথা বলা হয়েছে। সেই ট্রেনগুলির ক্ষেত্রে ১২০ দিন আগে বুকিং করার সুবিধা মিলবে। এছাড়া কোভিড সতর্কতায় যাত্রীদের জন্য নতুন গাইডলাইন জারি করা হয়েছে। এবার হঠাৎ করেই একাধিক স্পেশাল ট্রেনের টাইম টেবিল পরিবর্তন করল ভারতীয় রেল।

যে ৮ টি ট্রেনের সময় বদল করা হয়েছে, দেখে নিন নতুন টাইম টেবিল-

১) ট্রেন নম্বর ০২৪৪২, নয়াদিল্লি-বিলাসপুর রাজধানী স্পেশালের সময়ে বদল করা হয়েছে। এই ট্রেন আগে বিকেল ৪ টের সময় যাত্রা শুরু করত। এখন থেকে সেই সময় ৩.৪৫ মিনিট যাত্রা শুরু করবে। ঝাঁসি, ভোপাল ও নাগপুর হয়ে ১২ টার সময় বিলাসপুর পৌঁছাবে।

২) ট্রেন নম্বর ০২৪৪১ বিলাসপুর থেকে ২ টো নাগাদ ছাড়বে। রায়পুর, নাগফপুর, ভোপাল, ঝাঁসি হয়ে সকাল ১০.৫০ মিনিট নাগাদ নয়াদিল্লিতে পৌঁছাবে। এই ট্রেন ৪ জুলাই ২০২০ থেকে নয়াদিল্লি থেকে প্রতি মঙ্গলবার ও শনিবার এবংথেকে ৬ জুলাই থেকে বিলাসপুর থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ছাড়বে।

৩) ট্রেন নম্বর ০২৪৩৪ নয়াদিল্লি-চেন্নাই সেন্ট্রাল-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস স্পেশাল। এই ট্রেন নয়াদিল্লি থেকে ৩.৪৫ মিনিটে  ছাড়বে এবং ঝাঁসি, ভোপাল, নাগপুর হয়ে রাত ৮.৪০ মিনিট নাগাদ চেন্নাই সেন্ট্রালে পৌঁছবে ৷

৪) ট্রেন নম্বর ০২৪৩৩ চেন্নাই থেকে সকাল ৬.৩৫ মিনিটে ছাড়বে এবং নয়াদিল্লিতে ১১ টায় পৌঁছবে ৷ এই ট্রেন নয়াদিল্লি থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ও চেন্নাই সেন্ট্রাল থেকে প্রতি বুধবার ও শনিবার ছাড়বে ৷

৫) ট্রেন নম্বর ০২৪৩৭ সেকেন্দ্রবাদ-নয়াদিল্লি রাজধানী সেকেন্দ্রাবাদ থেকে দুপুর ১.১৫ মিনিট নাগাদ ছাড়বে আর নয়াদিল্লিতে সকাল ১০.৫০ মিনিট পৌঁছবে ৷ এই ট্রেনটি নয়াদিল্লি থেকে প্রতি রবিবার ও সেকেন্দ্রাবাদ থেকে প্রতি বুধবার ছাড়বে।

৬) ট্রেন নম্বর ০২৪৩৪ নয়াদিল্লি থেকে এবার ৩:৪৫ মিনিটে ছাড়বে এবং ঝাঁসি, ভোপাল, নাগপুর হয়ে সেকেন্দ্রাবাদে ২ টোয় পৌঁছবে।

৭) ট্রেন নম্বর ০২৯৫১ ও ০২৯৫২ মুম্বই সেন্ট্রাল-নয়াদিল্লি-মুম্বই সেন্ট্রাল রাজধানী এক্সপ্রেস আজ থেকে সময় বদল করা হয়েছে।৷ ট্রেন নম্বর ০২৯৫১ মুম্বই সেন্ট্রাল থেকে বিকেল ৫.৩০ মিনিটে ছাড়বে এবং নয়াদিল্লিতে সকাল ৮:৫০ এ পৌঁছবে ৷

৮) ট্রেন নম্বর ০২৯৫২ নয়াদিল্লি থেকে বিকেল ৫ টায় ছাড়বে এবং মুম্বই সেন্ট্রালে সকাল ৮.৪০ মিনিটে পৌঁছবে ৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026