বছরের শুরু থেকে করোনা ভাইরাসের আক্রমণে সারা বিশ্বে মহামারির সৃষ্টি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এই মারণ ভাইরাসের সংক্রমণ। এখনও পর্যন্ত এই ভাইরাসের সর্বজন স্বীকৃত কোন প্রতিষেধক আবিষ্কার না হলেও থেমে নেই চিকিৎসা বিজ্ঞান। বিশ্বের প্রায় ১৪০ টি দেশের বিজ্ঞানীরা করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে গবেষণা চালিয়ে যাচ্ছেন।
ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের বিজ্ঞানীরা ওষুধ আবিষ্কার করে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। পিছিয়ে নেই ভারতও। ভারতে আবিষ্কৃত করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা আগামী ১৫ আগষ্টের মধ্যে সাধারণ মানুষের মধ্যে প্রয়োগ শুরু করা হতে পারে বলে জানা গেছে। ফলে, স্বাধীনতা দিবসে করোনা থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, ভারতে প্রস্তুত করা করোনা ভাইরাসের ভ্যাকসিনটি আগামী ১৫ আগষ্টেই সর্বস্তরে চালু করা হতে পারে। যা প্রস্তুত করেছে হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা ‘ভারত বায়োটেক’। মানব শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে ৭ ই জুলাই থেকে। এই ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হবে গোটা জুলাই মাস ধরেই। ৩০ জুন ভারতে তৈরি কোভিড -১৯ প্রতিরোধকারী এই ভ্যাকসিনটির মানব দেহে পরীক্ষা চালানোর জন্য প্রয়োজনীয় অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির- সহযোগিতায় এই ভ্যাকসিন তৈরি করেছে ভারত বায়োটেক, একটি বিবৃতিতে একথা জানিয়েছে ওই সংস্থা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…