দেশ

লাদাখে গিয়ে পুজো দিলেন প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল অর্থাৎ শুক্রবার আচমকা লাদাখে গিয়েছিলেন। সেখানে তিনি সিন্ধু দর্শন করে পুজো দিয়েছিলেন। নিমু ইন্দু নদীর তীরে অবস্থিত। সেখানেই তিনি পুজো পাঠ করেন। মোদির সাথে উপস্থিত ছিলেন বিপিন রাওয়াত। এছাড়া সেনাপ্রধান এমএম নারাভানেও আছেন। লে বিমানবন্দরে স্বাগত জানানো হয় মোদিকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের লাদাখে আসার কথা ছিল। কিন্তু সবাইকে অবাক করে শুক্রবার ভোরবেলা মোদি লাদাখে গিয়েছিলেন।

তিনি ১১,০০০ ফুট উঁচুতে, সিন্ধু নদের ধারে লাদাখের নিমুতে ছিলেন। সেখানে সেনা, বায়ু সেনা ও আইটিবিপি কর্মীদের সঙ্গে কথা ও বলেছেন। তারপর দুপুরের দিকে তিনি লেহ-র মিলিটারি হাসপাতালে আহত জওয়ানদের সাথে দেখা করতে গিয়েছিলেন। মূলত সেনার মনোবল বাড়াতে তাঁর এই লাদাখ সফর।

সেখানে গিয়ে সীমান্তে দাঁড়িয়েই চিনকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বললেন ‘গালওয়ান আমাদের’। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের বীরত্বের জন্যই দেশ আজ সুরক্ষিত।’ লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের বিরুদ্ধে ভারত একজোটে লড়াই করবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি সেনা-জওয়ানদের মনোবল বাড়ানোর জন্য তিনি আরও বলেন যে, যে পরিস্থিতিতে সেনারা কঠোর পরিশ্রমে নিজেদের সবটা উজাড় করে দিচ্ছেন, তাতে বারবার প্রমাণিত হয় ভারতীয় সশস্ত্র বাহিনী বিশ্বের সবার চেয়ে শক্তিশালী এবং উন্নত।

প্রসঙ্গত, ১৫জুন লাদাখের গালওয়ানে চিনা অনুপ্রবেশের জেরে ভারত-চিন তুমুল সংঘর্ষ হয়। এতে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন, প্রাণ হারায় বেশ কয়েকজন চিনা সেনা। আবার ৭৬ জন ভারতীয় সেনা গুরুতর আহত হয়েছিলেন। তাদের দেখতেই প্রধানমন্ত্রী এই সফর করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026