নিউজ

বর্ষায় বাড়তে পারে সংক্রমণের মাত্রা, চাঞ্চল্যকর দাবী করলো IIT Bombay

দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল সরকার থেকে স্বাস্থ্যকর্মীরা। যদিও দীর্ঘমেয়াদী লকডাউন ঘোষণা করা হয়েছে, তবে তাতেও মেলেনি সুফল। এই অবস্থায় আরও চাঞ্চল্যকর রিপোর্ট দিলো IIT Bombay। তাদের দেওয়া রিপোর্টে জানা গিয়েছে বর্ষায় বাড়তে পারে করোনা আক্রান্তের মাত্রা।

তাদের গবেষণাপত্রের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, বর্ষার আর্দ্র-শীতল আবহাওয়াতে অনেকটাই বেড়ে যেতে পারে করোনা সংক্রমণ। গবেষণার অন্যতম দুই সদস্য অধ্যাপক অমিত আগরওয়াল এবং রজনীশ ভরদ্বাজের মতে, যেহেতু বর্ষায় সর্দি-কাশির সমস্যা বৃদ্ধি পায় তাই হাঁচি-কাশি থেকে নির্গত ড্রপলেট আর্দ্র বাতাসে দীর্ঘক্ষণ স্থায়ী হয়। এর ফলে বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে ভাইরাস খুব সহজেই ছড়িয়ে পড়ে। এই কারণে বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে।

উল্লেখযোগ্য, ১লা মার্চ থেকে ১০ই এপ্রিল পর্যন্ত নিউ ইয়র্ক, শিকাগো, মিয়ামি, সিঙ্গাপুর, সিডনি এবং লস অ্যাঞ্জেলেস এই ছ’টি শহরের তাপমাত্রা ও আর্দ্রতার ওপর ভিত্তি করে করোনার অবস্থা পর্যবেক্ষণ করার পর ভারতে বর্ষার নিয়ে এই আশঙ্কা উঠে এসেছে। তবে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এর গবেষকরা এই তথ্য মানতে নারাজ। তাদের দাবী এই বিষয়ে এখনও কিছু প্রমাণিত হয়নি।

Anirban Kundu

Recent Posts

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026

বড় সুখবর KKR-এ! বাড়ছে বোলিং শক্তি, শীঘ্রই আসছেন দলের পেস বিভাগের ‘ভরসা’

আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে স্বস্তির হাওয়া। দীর্ঘদিনের চোটের পর অবশেষে দলে ফিরতে…

March 29, 2026

DA নিয়ে বড় চমক! ৩১ মার্চের আগেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কারা পাবেন জানুন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে…

March 29, 2026

IPL 2026: চোটে বিপর্যস্ত KKR! প্রথম ম্যাচেই চমকপ্রদ একাদশ, দলে ঢুকছে নতুন মুখ

আইপিএলের প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একের পর এক চোট সমস্যায়…

March 29, 2026

সোনার দামে রোলারকোস্টার! এক ঝটকায় বদলে গেল হিসাব—আজকের রেট দেখে চমকে উঠবেন

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…

March 29, 2026