১০০ টি মদের বোতল সহ পুলিশের হাতে ধরা পড়লেন বাহুবলী’র শিবগামী দেবী
কৌশিক পোল্ল্যে: লকডাউনের মাঝেই করোনা আবহে এক নতুন ফ্যাসাদে জড়িয়ে পড়লেন ‘বাহুবলী’ খ্যাত ‘শিবগামী দেবী’ চরিত্রে অভিনয়কারী রামিয়া কৃষ্ণণ। অভিনেত্রীর গাড়ি থেকে উদ্ধার হলো 96 টি মদের বোতল এবং আটটি লিকারের বোতল। গাড়িতে চালকসহ উপস্থিত ছিলেন অভিনেত্রী এবং তার বোন।
লকডাউন শিথিল হলেও যানচলাচলের দিকে কড়া নজর রাখছিলেন চেন্নাই পুলিশ। কোন গাড়ি কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে এসবের তদারকিতেই নিযুক্ত ছিলেন ওই পুলিশকর্মীরা, এর মাঝেই অভিনেত্রীর গাড়ি তল্লাশি করে উদ্ধার হল এই একশোটিরও বেশি মদের বোতল।
উপযুক্ত কারণ না দেখাতে পারায় পুলিশের খপ্পরে পড়ে যান অভিনেত্রী ও তার বোন সহ গাড়ির ড্রাইভার। তৎক্ষণাৎ গাড়িচালককে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য জরিমানা দিয়ে জেল থেকে ছাড়ানো হয় ড্রাইভারকে। কেন এইভাবে মদের বোতল নিয়ে ফিরছিলেন অভিনেত্রী সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। সমস্ত ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে এক জমাট রহস্য।
উল্লেখ্য মদ বা বিয়ারের প্রতি তারকাদের আসক্তি কোন নতুন বিষয় নয়। এর আগেও লকডাউনে মদের দোকান খোলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। বেশ কয়েকদিন আগেই মদের বোতল কিনতে গিয়ে ধরা পড়েন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুর। এমত অবস্থায় অত্যাবশ্যকীয় দ্রব্য বাদ দিয়ে মাদকদ্রব্যের প্রতি আসক্তি কতখানি যুক্তিযুক্ত সেই প্রশ্নই উঠছে সিনেমহলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…