বিনোদন

শ্বাসরোধ হয়েই মৃত্যু অভিনেতার, সুশান্তের পোস্টমর্টেম রিপোর্টে উঠে এলো নয়া তথ্য

কৌশিক পোল্ল্যে: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে উঠে এল চাঞ্চল্যকর নতুন তথ্য। আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন এই নিয়ে গভীর প্রশ্ন দানা বেঁধেছিল সকলের মনে। প্রাথমিক ময়নাতদন্তের পর জানা গিয়েছিল আত্মহত্যাই করেছেন অভিনেতা। আজ অভিনেতার পোস্টমর্টেম রিপোর্ট এসেছে পুলিশের হাতে যেখানে স্পষ্ট লেখা শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার। কিন্তু তার ঘর থেকে কোনরকম সুইসাইড-নোট মেলেনি, সেখান থেকেই রহস্যের সিঁদুরে মেঘ জমতে শুরু করেছে।

সুশান্তের মৃত্যুর কারণ উদঘাটন করতে কোনোরকম ত্রুটি রাখতে চাইছেন না মুম্বাই পুলিশ। বাড়তি তদারকিতে চলছে চুলচেরা বিশ্লেষণ। অভিনেতার আবাসন টি পর্যবেক্ষণ করে চলছে তদন্ত। খুব শীঘ্রই হয়তো নতুন কোনো তথ্য সামনে আসবে এ বিষয়ে আশাবাদী পুলিশ কর্তৃপক্ষ। সুশান্তের সঙ্গে সম্পর্কে থাকা রিয়া চক্রবর্তীকেও আত্মহত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

সুশান্ত মৃত্যুর খবর পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার বাবা। একমাত্র ছেলের মৃত্যু তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। যদিও ছেলের শেষকৃত্যে সপরিবারে সকলেই পাটনা থেকে মুম্বাই এসে পৌঁছেছেন। আজ মুম্বাইতে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। এই ঘটনা আত্মহত্যা নয় বরং পরিকল্পিত খুন। সুশান্ত আত্মহত্যা করার ছেলে নয় এমনটাই দাবি অভিনেতার পরিবারবর্গের।

এরই মাঝে নয়া পোস্টমর্টেম রিপোর্ট বলছে, এই মৃত্যু শুধুমাত্র আত্মহত্যার কারণে নাও হতে পারে। পরিকল্পিতভাবে খুনের ঘটনা এক্ষেত্রে একেবারেই উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। যেহেতু সুইসাইড-নোট মেলেনি তাই অবসাদগ্রস্ত অভিনেতার মৃত্যু নিয়ে রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছে তবে সকল সত্যিটা প্রকাশ্যে আসবে মুম্বাই পুলিশের হাত ধরে আশ্বাস ক্রাইম ব্রাঞ্চ ও পুলিশ কর্তৃপক্ষের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026