নিউজ

বাংলায় আজই ঢুকছে বর্ষা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু প্রবল বৃষ্টি

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজই পশ্চিমবঙ্গে ঢুকতে পারে বর্ষা। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই মৌসুমী বায়ু বাংলাদেশ হয়ে অসম পর্যন্ত চলে গিয়েছে। শুধু তাই নয় ছত্রিশগড় ও ওড়িশাতেই বর্ষা ঢুকে পড়েছে। বাংলায় বর্ষা আসতে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উপকূলের খুব কাছাকাছি চলে আসায় আজ গোটা রাজ্য জুড়ে মেঘের ঘনঘটা রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গিয়েছে বিভিন্ন এলাকায়।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেড়ে হয় ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এছাড়া বাতাসে আর্দ্রতার পরিমাণ হয় ৮১-৯৪ শতাংশ। আর্দ্রতার কারণে আজ অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে।

অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং অন্যান্য জেলাতে। এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সাথে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

আরও জানা গিয়েছে যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক উপকূলে৷ এছাড়াও তেলেঙ্গানা, বিদর্ভ, কঙ্কণ, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র এবং ওড়িশায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য যেমন- অরুণাচল প্রদেশ, অসম, , মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরাতে হতে পারে ভারী বৃষ্টি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026