বিনোদন

এবার গুগল ম্যাপে রাস্তা চেনাবে অমিতাভ বচ্চন, শাহেনশাহ-র কাছে প্রস্তাব গুগলের

রাস্তায় চলতে চলতে গুগল ম্যাপ আমরা কমবেশি সকলেই ব্যবহার করেছি বা করি। গুগল ম্যাপে সাধারণত একজন পুরুষের কন্ঠস্বরই আমরা শুনেছি বারবার। কিন্তু যদি এমন হয়, আপনি রাস্তা চেনার জন্য গুগল ম্যাপ খুললেন এবং আপনার প্রিয় তারকা এসে আপনাকে রাস্তা চিনিয়ে দিলো? আপনার প্রিয় তারকা বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন এসে আপনাকে রাস্তা বলে দিলো তো কেমন হবে ব্যাপারটা? শুনতে একটু অবাক লাগলেও ঠিক এমনটাই ভাবছে গুগল। এবার থেকে গুগল ম্যাপে খোদ অমিতাভ বচ্চনের কন্ঠস্বর শুনতে পারবেন আপনি। শোনা যাচ্ছে, গুগলের তরফে অমিতাভ বচ্চনকে প্রস্তাব দেওয়া হয়েছে গুগল ম্যাপে তার কন্ঠস্বর দেওয়ার জন্য।

সূত্রের খবর অনুযায়ী, গুগলের তরফে ইতিমধ্যেই অমিভাত বচ্চনের সাথে আলোচনা করা হয়ে গিয়েছে এবং মোটা অংকের টাকার বিনিময়ে অমিতাভ বচ্চনও এই প্রস্তাবে রাজি। যদিও গুগল বা অমিতাভ বচ্চন কোনো পক্ষ থেকেই এখনও অফিসিয়ালি কোনো ঘোষণা হয়নি। বর্তমানে আমরা গুগল ম্যাপে যার কন্ঠস্বর শুনতে পাই তিনি হলেন আমেরিকান শিল্পী ক্যারেন জ্যাকবসন। যদিও তিনি ইংরেজিতেই আমাদের রাস্তা চেনান। অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর ব্যবহার হলে তা ব্যবহার করা হবে হিন্দির ক্ষেত্রে। ইংরেজিতে জ্যাকবসনের কন্ঠস্বরই শোনা যাবে।

এর আগে গুগল ম্যাপে ভারতীয় কোনো শিল্পীর কন্ঠস্বর ব্যবহার হলেও তা ছিল প্রচারের জন্য। ‘ঠাগস অফ হিন্দুস্তান’ সিনেমার জন্য আমির খানের কন্ঠ ব্যবহার হয়েছিল গুগল ম্যাপে, কিন্তু পরে সেটা আবার সরিয়েও নেওয়া হয়। সেই অর্থে পুরো সময়ের জন্য এই প্রথম কোনো ভারতীয় শিল্পীর কন্ঠ ব্যবহার হবে গুগল ম্যাপে। অমিতাভ বচ্চন যদি গুগলের প্রস্তাবে রাজি হন, তাহলে তিনি বাড়ি থেকেই তার ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন। দেশের প্রিয় তারকার কন্ঠস্বর আপনাকে রাস্তা চিনিয়ে দেবে, ব্যাপারটা মন্দ নয় কিন্তু!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026