উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক সমাজকর্মী করোনা সচেতনতার জন্য অভিনব উদ্যোগ নিয়েছে। মানুষকে সচেতন করার জন্য তিনি মাথায় করোনাভাইরাসের হেলমেট পড়েছে। এই হেলমেটের মাধ্যমে তিনি মানুষকে ঘরে থাকার অনুরোধ করেছেন। তিনি আগরওয়াল কমিউনিটি কিচেন সংস্থার একজন ডেলিভারি সদস্য হিসাবে কাজ করেন।
এই আগরওয়াল কমিউনিটি কিচেন সংস্থা লকডাউনের সময় গরীব মানুষদের খাবার প্রদান করে। ওই সমাজকর্মী খাবার ডেলিভারি করার সময় মানুষকে বোঝান এবং সচেতন করার চেষ্টা করেন। তিনি বলেছেন,” যারা এই কঠিন পরিস্থিতিতেও বাড়ির বাইরে বেরোচ্ছেন। তাদের আমি ঘরে থাকার জন্য অনুরোধ করি যাতে তিনি এবং তাঁর কাছের মানুষেরা সুস্থ থাকে। আমি যখনই খাবার ডেলিভারি দিতে যাই তখনই এই হেলমেট পড়ি। আর রাস্তায় থাকা মানুষদের সচেতন করি।”
বর্তমানে উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৪ জন। যার মধ্যে ২ জন মারা গেছেন এবং ১৯ জনকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর। প্রসঙ্গত, দেশে করোনাতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫৪৭। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৬৩ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে, সেখানে আক্রান্তের সংখ্যা ৩৩৫ জন। এরপর রয়েছে তামিলনাড়ু, আক্রান্তের সংখ্যা ৩০৯ জন। কেরলে আক্রান্ত হয়েছেন ২৮৬ জন। আর দিল্লিতেআক্রান্ত হয়েছেন ২১৯ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…