মলয় দে নদীয়া: কিছুদিন আগেই লকডাউন এর ফলে বন্ধ হয়েছিল সমস্ত মিষ্টির দোকান। ফেলা যাচ্ছিল লিটার লিটার দুধ। মূলত সেই দৃশ্য দেখেই , 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত তোপখানা পাড়ার বারুদ কালী পূজা কমিটি উদ্যোগ নিয়েছিল , অল্প কিছু অর্থ জোগাড় করে স্থানীয় বৃদ্ধ ও শিশুদের মধ্যে বিতরণ করবেন। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ মত প্রতিদিন 4 ঘন্টা করে খোলা থাকছে মিষ্টির দোকান।
ফলে কম দামে কেনার আশা ছেড়ে বাজার চলতি দাম অনুযায়ী দুধ কিনে আজ শিশু ও বৃদ্ধদের মধ্যে বিতরণ করল। সাথে হরলিক্স এর প্যাকেট, এবং একটি বিস্কুটের প্যাকেটও ছিল। এলাকার অধিবাসীরা জানান গতকাল পাড়ার ছেলেরা দিয়ে গেছে চাল-ডাল সোয়াবিন সহ নানা খাদ্যদ্রব্য। আজ দুধ বিস্কুট হরলিকস পেয়ে বাড়তি সুরাহা হলো। উদ্যোক্তাদের মধ্যে থেকে ইমরান খালিফা জানান “অভাব অনটনের মধ্যে পুষ্টিগুণ সম্বলিত কিছু খাবার প্রয়োজন ছিল” চাল ডাল আলু দেওয়ার পর আজকের দুগ্ধ বিতরণ করে সম্পূর্ণ হলো আমাদের মনস্কামনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…