ইভেন্ট

থাকার জায়গা নেই, খাবার সময় নেই, কর্তব্য সবার আগে, শোধ করতে পারবেন এনাদের ঋণ?

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর জন্য গোটা ভারতবর্ষ জুড়ে লকডাউন চলছে। এই লকডাউন না মেনে বাইরে বেরোলেই পিঠে পড়ছে ডান্ডার বাড়ি। মারধোর করাটা হয়তো অপরাধ কিন্তু একবারও ভেবে দেখেছেন এই মানুষগুলো সারাদিন পরিশ্রম করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন। ঠিক সময় খেতে পারছেন না, ঠিক ঠাক থাকার জায়গা নেই, রাত্রিবেলা মশার কামড়ে ক্ষতবিক্ষত করছে সারা শরীর। তাও এরা কর্তব্যে অবিচল থাকছে। এদের শুধু অনুরোধ আপনারা বাড়িতে থাকুন, অকারণে বাইরে বেরোবেন না। হয়তো রাগের মাথায় কেউ কেউ মেরে দিচ্ছে। তাদের মারটা দেখলেন! আর কেন মারছে সেটা একবারও ভেবে দেখেছেন? কাঠফাটা রোদ মাথায় নিয়ে এরা সমানে কাজ করে চলেছে। আর আপনাকে বাড়িতে ঠান্ডা ঘরে শুধু থাকতে বলছে।

আপনার যখন বাড়িতে থাকতে এতটাই আপত্তি ভাবুনতো সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কথা যারা দূর-দূরান্ত থেকে হেঁটে হেঁটে ফিরছেন বাড়িতে। আপনি বাড়িতে থাকলে আপনার সাথে সাথে আপনার পরিবার ও রক্ষা পাবে। এই কথা মাথায় রেখে সামাজিক দূরত্বকে মেনে নিন। যাতে পুলিশকর্মীদের ও কাজে একটু সুরাহা হয়। কেন তাদেরকে মারধর করে ভয় দেখিয়ে আপনাকে ঘরের মধ্যে ঢোকাতে হবে? কেন নিজে থেকেই আপনার মনের মধ্যে সেই বোধহয় জাগবে না?

এখনো সময় আছে ভারতবর্ষে এখনো করোনা ভাইরাস তেমনভাবে থাবা বসাতে পারেনি। যদি আপনার দেশ কেও আপনি ইতালি, আমেরিকার মতন করুন অবস্থায় দেখতে চান তাহলে বাইরে বেরিয়ে একটু আড্ডা মারুন, জটলা করুন। তাহলে আপনার দেশ শ্মশান ভূমিতে পরিণত হবে। আর যদি তা না চান, আশা করি সুস্থ দেশের সুস্থ নাগরিক হয়ে আমরা সেটা কেউই চাইনা তাই সামাজিক দূরত্ব বজায় রাখুন পুলিশ প্রশাসনের কাজে সহায়তা করুন। আর সবশেষে একটাই কথা বলা পুলিশ প্রশাসনকে গালি গালাজ করবার আগে একবার এই দিনগুলোর কথা ভাববেন। সত্যিই তাদের এই ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026