নিউজ

মাস্ক ও স্যানিটাইজার চাইতেই হাত-পা ভাঙা দেওয়ার হুমকি, দেখুন ভিডিও

উত্তরপ্রদেশ : দেশজুড়ে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই ভাইরাস কতটা ভয়ংকর। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে খুব সহজেই এটি ছড়িয়ে পড়তে পারে। এরপরেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবস্থা খুবই শোচনীয়। কারণ উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাদের পাঠানো হচ্ছে আক্রান্তের চিকিৎসার জন্য। এর বিরুদ্ধে বারবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এরকমই একটি ছবি সামনে এলো উত্তরপ্রদেশের এক সরকারি হাসপাতালের। যেখানে প্রয়োজনীয় সুরক্ষা ছাড়াই স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেখা গেছে।

শুধু তাই নয় সেখানকার এক জুনিয়র ডাক্তার জানিয়েছেন তাকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যে একটি আইসোলেশন ওয়ার্ডেও পাঠানো হয়। এরপর যখন তিনি স্যানিটাইজার এবং মাস্কের দাবি করেন তখন তাকে বরখাস্ত করার সাথে সাথে বেতনও কেটে নেওয়া হয়। তাকে হুমকি সহকারে বলা হয়, “এখান থেকে চলে যান নাহলে হাত-পা ভেঙে দেবো। যোগীজির আদেশ আছে যারা আপনার মতো আচরণ করবেন তাদের যেন বের করে দেওয়া হয়।”

ঘটনাটি সামনে আসতেই এর বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন যে, “আমার উত্তরপ্রদেশ সরকারের কাছে বিনীত আবেদন যে, এই সময় এই যোদ্ধাদের প্রতি অবিচার করবেন না, দয়া করে ওনাদের কথা শুনুন।” তবে উত্তরপ্রদেশই নয়, দেশের অন্যান্য রাজ্যেও একই অবস্থা। বহু চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীরা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026