নিউজ

লকডাউন শেষ হলে কবে থেকে চলবে ট্রেন, জানাল ভারতীয় রেল পরিষেবা

দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন, ১৪ই এপ্রিল পর্যন্ত চলবে এই লকডাউন। এই অবস্থায় সম্পূর্ণ বন্ধ ভারতীয় রেল। ১৪ই এপ্রিল পর্যন্ত রেলের সব পরিষেবাই বন্ধ থাকবে বলে আগেই জানানো হয়েছিল। ১৪ই এপ্রিলের পর থেকে যাতে রেল পরিষেবা ঠিকঠাক ভাবে আবার চালু করা যায় তারজন্য প্রস্তুতি শুরু করে দিলো ভারতীয় রেল। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে একথা।

এর আগে পশ্চিম রেলের তরফে জানানো হয়েছিল, তারা ১৫ই এপ্রিল থেকে বুকিং ইতিমধ্যেই নেওয়া শুরু করে দিয়েছে। ভারতে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম রেল পরিষেবা। ২১ মার্চ থেকেই যা বন্ধ। প্রথমে মেল এবং এক্সপ্রেস ট্রেন গুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপর ধীরে ধীরে সমস্ত লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়।

কেবলমাত্র মালগাড়ি গুলিই চলছিল দেশ জুড়ে। তাই ১৪ই এপ্রিল লকডাউন শেষ হলেই যাতে সমস্ত ট্রেন আবার চালু করা যায় তারজন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে রেল। প্রসঙ্গত গত সপ্তাহ থেকেই রেলের বিভিন্ন ডিভিশনে শুরু হয়েছে ১৫ই এপ্রিল বা তার পরের যাত্রার টিকিট বুকিং।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026