দেশ

লকডাউনে কমছে সংক্রমণ! আরও এক সপ্তাহের লকডাউন ঘোষণা করল দিল্লি

দেশজুড়ে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ রীতিমতো নাজেহাল করে দিয়েছে গোটা দেশবাসীকে। সংক্রমণ এবং মৃত্যুর গগনচুম্বী গ্রাফ দেশের ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের সৃষ্টি করছে। গোটা দেশের মধ্যে বেশ সংকটজনক অবস্থায় ছিল রাজধানী দিল্লি। কিন্তু তারা প্রায় গত ১ মাস ধরে লকডাউন চালাচ্ছে। প্রথম দিল্লির আপ সরকার সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এপ্রিলের ১৯ তারিখে প্রথম লকডাউন ঘোষণা করেছিলেন। তার পর তা বাড়িয়ে মে মাসের ১ তারিখ ও দ্বিতীয় পর্যায় মে মাসের ৯ তারিখে করা হয়। সেই লকডাউন চলার কথা ছিল আগামীকাল অর্থাৎ ১৭ মে সোমবার সকাল ৫ টা অব্দি। কিন্তু রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করে কেজরিওয়াল সিদ্ধান্ত নিয়েছেন যে এই লকডাউন চলবে আরও ১ সপ্তাহ।

আজ অর্থাৎ রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাদের রাজ্যে লকডাউন আরও ১ সপ্তাহ বৃদ্ধি করে দিয়েছেন। তিনি এও জানিয়েছেন যে দিল্লি লকডাউনের সুফল পাচ্ছে। অনেকদিন পর দিল্লিতে করোনা পজিটিভ হওয়ার রেট ১১.৩২ শতাংশে নেমে এসেছে। রেকর্ড সৃষ্টি করে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন মাত্র ৬৪৩০ জন। চলতি মাসের মধ্যে এই দ্বিতীয়বারের জন্য ১০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ নেমেছে। তাই এই ইতিবাচক সময় কোনরকম ঝুঁকি নিতে চায় না কেজরিওয়াল সরকার।

অরবিন্দ কেজরিওয়াল আজ বলেছেন, “আমরা যদি না সাবধানতা অবলম্বন করি তাহলে আবার ভয়ংকর হয়ে উঠবে করোনা পরিস্থিতি। আজকে দৈনিক সংক্রমণ কমেছে বলে আগামীকাল কম থাকবে বলে কোন নিশ্চয়তা নেই। সংক্রমণ বৃদ্ধি পেলে আবারও সঙ্কটের মুখোমুখি হবে দিল্লি। আর দিল্লিবাসী কাউকে হারাতে চায় না। তাই করোনার বিরুদ্ধে লড়াই করতে আরও কিছুদিন রাজধানীতে লকডাউন থাকা প্রয়োজন।” তিনি আজকে ১ সপ্তাহ লকডাউন বাড়িয়ে দিয়েছেন অর্থাৎ আগামী ২৪ মে এর সকাল অব্দি রাজধানী দিল্লিতে জারি থাকবে আগেকার মতোই লকডাউন।

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লির বিভিন্ন স্বনামধন্য চিকিৎসক এবং বিশেষজ্ঞ আগে থাকতেই সাবধান করে দিয়েছে যে এই মুহূর্তে লকডাউন তুলে নিলে করোনা কেস অনেক বৃদ্ধি পাবে যা সামলানো দুষ্কর হয়ে উঠতে পারে। তাই এখন সুযোগ নেওয়ার কোন দরকার নেই। কিছুদিন লকডাউন থাকলে সংক্রমণ হওয়ার আরো হ্রাস পাবে। সেইসাথে চিকিৎসকরা দিল্লিজুড়ে ভ্যাকসিনেশন প্রক্রিয়া দ্রুত করার আর্জি জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026