রাজ্য

লকডাউনের ১৫ দিন কি খোলা থাকবে মদের দোকান? কি জানালো রাজ্য সরকার

করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে রীতিমতো অসহায় হয়ে পড়ছে দেশবাসী। দৈনিক সংক্রমণের হার যেমন পাল্লা দিয়ে বাড়ছে ঠিক তেমন গগনচুম্বী রূপ নিয়েছে মৃত্যুহার। গোটা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বেহাল অবস্থা বাংলাতেও। তবে এই সংকট থেকে মুক্তি পেতে হঠাৎ করেই গতকাল রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আজ অর্থাৎ ১৬ মে রবিবার থেকে ৩০ মে সন্ধ্যে ৬ টা অব্দি রাজ্যজুড়ে কার্যত লকডাউন থাকবে। হঠাৎ এই ঘোষণাতে দিশেহারা হয়ে পড়েছিল রাজ্যবাসী। একাধিক পরিযায়ী শ্রমিক গতকাল বিকেলে ধর্মতলা বাসস্ট্যান্ডে ভিড় জমিয়েছিল বাড়ি ফেরার জন্য।

আবার ঠিক অন্যদিকে কলকাতার একাধিক জায়গায় সুরাপ্রেমীদের লাইন দিতে দেখা গিয়েছিল মদের দোকানের সামনে। তাহলে এই ১৫ দিন কি বন্ধ থাকছে সমস্ত মদের দোকান? কি বলছে রাজ্য সরকার? আসলে গতকাল দুপুরে আলাপন বন্দ্যোপাধ্যায় বৈঠকের সময় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে লকডাউনের দিনগুলি অর্থাৎ আগামী ১৫ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে মদের দোকানগুলি। এই ঘোষণা শুনেই সুরাপ্রেমীরা সমস্ত কাজ ফেলে দিয়ে গতকাল বিকেলেই বিভিন্ন মদের দোকানের সামনে লাইন দিয়েছিল। কিছু কিছু দোকানের সামনে সামাজিক দূরত্ববিধি ঘুচিয়ে ঘাড়ের উপর উঠে মদ কেনার ছবি সামনে এসেছে। কেউ কেউ আগামী ১৫ দিন বাড়িতে থাকার জন্য কার্টুন ভর্তি মদের বোতল কিনে নিয়েছে। এমনকি কিছু কিছু দোকানে মদ পাওয়ার জন্য ক্রেতাদের মধ্যে ধস্তাধস্তি অব্দি হয়েছে বলে জানা গিয়েছে।

তবে আজ থেকে দোকান বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা ও হোম ডেলিভারি পরিষেবাতে ছাড় দেওয়া হয়েছে। সেই অনুযায়ী অনলাইনে ইতিমধ্যেই বিভিন্ন ই-কমার্স সংস্থা মদ বিক্রি করে। সেক্ষেত্রে অনলাইনে অর্ডার দিয়ে মদ পেতে সুরাপ্রেমীদের কোন অসুবিধা হবে না। প্রসঙ্গত উল্লেখ্য, আজ থেকে বাংলায় বাস, ট্রেন, মেট্রো, ট্যাক্সি, অটো, ফেরি ইত্যাদি সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দরকার না হলে বাড়ি থেকে বেরোনো যাবে না। বাড়ি থেকে বেরোতেই লাগবে ই-পাস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026