রাজ্য

ভিত শক্ত করতে নতুন ছক গেরুয়া শিবিরের, রাজ্যে আসছেন আরও ৭ বিজেপি নেতা

২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বাংলার গেরুয়া শিবির। বর্তমানে বাংলার পালা বদল বুঝিয়ে দিচ্ছে যে পদ্ম শিবিরের লক্ষ বাংলা। তারপর একের পর এক তৃণমূল নেতাদের বিজেপিতে আসার ইঙ্গিত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শক্তিবৃদ্ধি করছে তাদের। এর থেকে বোঝা যাচ্ছে যে ভোটকে একেবারেই সহজ চোখে দেখছেন না বিজেপি নেতা কর্মীরা। মাটি কামড়ে পড়ে রয়েছেন গেরুয়া শিবিরের নেতারা।

ভিত আরও মজবুত করতে ৭ জন প্রবীণ নেতাকে বাংলায় পাঠানো হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। শোনা যাচ্ছে, নীচের স্তর পর্যন্ত সংগঠন নিয়ে যেতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তারা। কিন্তু এইবার বাইরে থেকে ৭ জন নেতাকে বাংলায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির। জানা গিয়েছে যে, ছয়টি লোকসভা কেন্দ্র থেকে কাজ করবেন তারা।

তবে কেবল, এই টুকুই নয়, রাজ্যে ভোটের আগে ভোটের স্ট্যাটেজির দিকেও দেখবে রাজ্য বিজেপি। রাজ্যে প্রচারের জন্যও নেওয়া হবে প্রয়োজনীয় পরিকল্পনা। এই সাত জন নেতা হলেন, কেপি মৌর্য, গজেন্দ্র সিং শিখাওয়াত, প্রহ্লাদ প্যাটেল, নিরোত্তম মিশ্র, মুকেশ মান্ডওয়া, অর্জুন মুন্ডা, সঞ্জীব বলিয়ান। গেরুয়া শিবিরের সূত্রের খবর, এই নেতারা প্রত্যেকেই রিপোর্ট পাঠাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জাপি নড্ডা এবং বিজেপির সিনিয়র নেতা বিএল সন্তোষের কাছে।

সূত্র হতে আরও জানা গিয়েছে যে, দুইদিনের বাংলা সফরে এসে অমিত শাহ বৈঠক করেন সাত জন নেতার সাথে। সাথে বিভিন্ন লোকসভা কেন্দ্রে মোতায়েন করবেন তাদের। এছাড়া আরও জানা গিয়েছে যে, বিজেপি চায় এই সাত নেতা ভোটের ঠিক ১৪ দিন আগে থেকে থাকবেন নিজেদের দায়িত্বপ্রাপ্ত লোকসভা অঞ্চলে। নেতারা একজন নীচের পর্যায়ের সংগঠনকে করে তুলবেন আরও শক্তিশালী। এছাড়া তারা দায়বদ্ধ থাকবেন বাংলার নির্বাচনী কৌশল নির্ধারণের জন্যও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026