রাজ্য

দলের ঋণ শোধ শুরু শীলভদ্রের, মিটিয়েছেন ২ লাখ, বাকি আরও ১০ লাখ টাকা

দলের প্রতি এইদিন উগরে দিলেন ক্ষোভ। এইবার দলের নেতাদের ঋণ শোধ করতে দেখা গেল ব্যারাকপুরের তৃণমূল সাংসদ শীলভদ্র দত্তকে। চিকিৎসার জন্য তৃণমূল নেতাদের থেকে যে টাকা নিয়েছিলেন , তা ফেরত দিতে শুরু করেছেন তিনি। ইতিমধ্যে তিনি ফিরিয়ে দিয়েছেন ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাসের ২ লাখ টাকা। জানা গিয়েছে যে, বৃহস্পতিবার নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে টাকা ফিরিয়ে দিতে পারেন নেতা। তবে তা নেবেন না বলেছেন পার্থ ভৌমিক।

কিন্তু কি হয়েছিল সাংসদের? কেনই বা ধার করতে হয়েছিল এত টাকা? ২০১৯ সালে বিপুল টাকা খরচ হয় তার লিভার প্রতিস্থাপনের জন্য। খরচ এতটাই বেশি ছিল যে ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতার থেকে টাকা নিয়েছিলেন সাংসদ। মোট নিয়েছিলেন ১২ লাখ টাকা। এইবার সেই ঋণই মিটিয়ে দিচ্ছেন তিনি।

কিন্তু এখন হঠাত কেন? কিছুদিন আগেই শীলভদ্র দত্ত জানিয়েছিলেন যে গামী বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে দাঁড়াবেন না তিনি। তিনি গুণগানও করেছেন শুভেন্দু অধিকারীর। এছাড়া তাকে আক্রমণ করতে দেখা গিয়েছে ভোট কৌশলী প্রশান্ত কিশোর কে। এইদিন শীলভদ্র ফেসবুকে লেখেন,’দমবন্ধ হয়ে আসছে’। এর পর থেকেই তৃণমূলের একাংশের কথা বলে আক্রমণ করেন শীলভদ্রকে। যে নেতারা টাকা দিয়েছেন, সেই দলই ছেড়ে দিতে চলেছেন শীলভদ্র। এমন কথাও উঠেছে। তাই ভবিষ্যতে যাতে তাকে কেউ কিছু না বলে, সেই কথাও বলেছেন শীলভদ্র।

এই বিষয়ে শীলভদ্র বলেছেন,”ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাস আমাকে ২ লাখ টাকা দিয়েছিলেন। আমি সেই টাকা তাকে দিয়েছি। আগে আমি ২ লাখ টাকার চেক দিয়েছিলাম। তিনি টাকার চেক নেননি। নিয়েছেন নগদ। আর পার্থ ভৌমিককেও ফোন করেছিলাম। কিন্তু তিনি বলেছেন টাকা নেবেন না।” জানা গিয়েছে শীলভদ্র দত্ত ঋণ নিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ গোস্বামীর সহ বেশ কিছু নেতা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026