নিউজ

যাত্রীদের সুবিধার্থে আরও ৪৯ টি রুটে নামানো হচ্ছে বাস

লকডাউনের মধ্যেও এখন রাস্তায় মানুষের ভিড় বাড়ছে। বেশ কিছু বেসরকারি অফিস খুলে যাওয়াতে অফিস যাত্রীদের ভিড় ও বাড়ছে। কিন্তু বাসের জন্য বিভিন্ন স্টপেজে যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে। পর্যাপ্ত বাস নেই। আর বাস এলেও সেখানে ২০ জনের বেশি যাত্রী নেওয়া হচ্ছে না। তাই এবার যাত্রীদের এই সমস্যা কমাতে কলকাতা ও শহরতলির মধ্যে ৪৯ টি বাস রুট চালু করা হচ্ছে। বর্তমানে শহরে ১৫ টি রুটে তিরিশ মিনিট অন্তর বাস চালানো হচ্ছে। তবে প্রত্যেক ডিপোতে ২০ জন যাত্রী হয়ে যাচ্ছে। ফলে মাঝখানের স্টপেজগুলোতে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আর বাসে উঠতে পারছেন না।

সূত্রের খবর অনুযায়ী, সকাল ৭ টা থেকে রাত ৭ টা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। তাই প্রথম ট্রিপে ২৫০ টি বাস নামানো হবে। আর দ্বিতীয় ট্রিপে ১৭৫ টির মতো বাস নামানো হবে। এখন রাস্তায় নন এসি বাস চলবে। এসি বাস চলবে না। তবে এই ২০ জন করে যাত্রী নিলে স্টপেজে দাঁড়িয়ে থাকা  যাত্রীরা আর বাসে উঠতে পারবে না। তাই ২০ জনের বেশি অর্থাৎ ৩০ জন মতো যাত্রী তোলার চিন্তাভাবনা করছে পরিবহন দপ্তর। যেহেতু রাস্তায় এখন সরকারি বাস চলছে। তাই যাত্রীদের ভোগান্তি যদি কিছুটা কম হয় তার জন্য যাত্রী সংখ্যা বাড়ানোর পরিকল্পনা চলছে।

এদিকে শহরে হলুদ ট্যাক্সি পরিষেবা চালু হয়ে গিয়েছে। তবে ট্যাক্সিতে ২ জনের বেশি যাত্রী ওঠানো যাবে না। আর গাড়ি স্যানিটাইজড করা বাধ্যতামূলক করা হয়েছে। ট্যাক্সি চালকদের মাস্ক ও গ্লাভস পড়তে হবে। আমফানের তান্ডবে চারিদিকে সব লণ্ডভণ্ড হয়ে রয়েছে। দ্রুত সমস্ত কিছু স্বাভাবিক করার চিস্তা করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026