করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে নাজেহাল হয়ে পড়েছে গোটা ভারতবাসী। প্রতিদিন পুরনো রেকর্ড ভেঙ্গে সংক্রমণ হওয়ার লাফিয়ে বাড়ছে। বেহাল অবস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থার। কোথাও বেড পাওয়া যাচ্ছে না তো আবার কোথাও হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে। এ ছাড়াও একাধিক রাজ্যে কোভিড রিপোর্ট না থাকার জন্য হাসপাতালে ভর্তি হতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন রাজ্যের মত অবস্থা সঙ্কটজনক বাংলায়। বাংলাতে একদিকে যেমন পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ হার অন্যদিকে সমানভাবে বাড়ছে মৃত্যুহার।
পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা ভাইরাসের প্রকোপে পড়েছে ১৭ হাজার ৫১২ জন। এছাড়া আজকে রেকর্ড সংখ্যক আক্রান্ত হওয়ায় খবর পাওয়া গেছে। জানা গেছে সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় বাংলায় করোনার বলি হয়েছে ১০০ জনের বেশী মানুষ। গতকাল বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ১০৩ জন। তবে স্বস্তির খবর ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার বঙ্গবাসী।
বাংলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতা শহরে। কিন্তু মৃত্যুর নিরিখে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। গত ২৪ ঘন্টায় ২৬ জনের করোনায় মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায় । অন্যদিকে কলকাতাতে একদিনে মৃতের সংখ্যা ১৯ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…