৫৬ বছর বয়সে গিয়ে কোনো নায়িকাকে লিপ কিস করলেন সালমান খান। আর সেই নায়িকা আবার তার থেকে ২৭ বছরের ছোট দিশা পতানি। সালমানের আপকামিং মুভি রাধে – র ট্রেলার রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের কিসিং সিন এখন নেট দুনিয়ায় ভাইরাল।
অবশেষে এই দৃশ্যটি নিয়ে অকপটে মুখ খুললেন সাল্লু মিঞা। জানালেন দর্শকরা দেখলেও আসলে কিন্তু তিনি চুমু খেয়েছেন শুধু টেপে, দিশাকে সরাসরি কিন্তু না। সেটা ছিল শুধুই ক্যামেরার কারসাজি।
হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে রোম্যান্স করতে সালমান খান কিন্তু সিদ্ধহস্ত। এর আগেও বহু নায়িকার সাথে তিনি রোম্যান্স করেছেন যারা তার থেকে অনেক বছরের ছোট। খাতায়-কলমে এখন সালমানের বয়স ৫৬ হলেও মনের দিক থেকে কিন্তু তিনি এখন যুবক! আর এই ব্যাপারটি তার প্রত্যেকটি সিনেমাতে তিনি বুঝিয়ে দিয়ে আসছেন। অনুষ্কা শর্মা, জ্যাকলিন ফার্নান্ডেজ, এমনকি সোনাম কাপুর এর সঙ্গে তিনি চুটিয়ে রোমান্স করে গেছেন বেশ কিছু সিনেমায়।
তবে তার সব থেকে ছোট নায়িকা দিশা নন, তিনি হলেন সায়ি মঞ্জরেকার। দাবাং ৩ ছবিতে সায়ি মঞ্জরেকারের সঙ্গে রোমান্স করতে দেখা যায় সল্লু মিয়াঁকে। বয়সে ছোট নায়িকাদের সঙ্গে রোমান্স করলেও ঠোঁটে চুমু খেতে কোনো দর্শক এখনো পর্যন্ত দেখেননি সালমানকে। আর এই ছবিতেও তিনি তার সেই ট্র্যাক রেকর্ড বজায় রেখেছেন বলে জোর গলায় ঘোষণা করলেন সালমান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…