কিছুদিন আগে দ্বিতীয়বারের জন্য ক্যানসারে আক্রান্ত হন ‘জিয়ন কাঠি’র ঐন্দ্রিলা শর্মা। দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলে তাঁর।সেইসময় পাশে ছিলেন বিশেষ বন্ধু ‘মহাপীঠ তারাপীঠ’-ধারাবাহিকের সব্যসাচী চৌধুরী। দুজন মিলে একসঙ্গে লড়াই করেছেন ক্যানসারের বিরুদ্ধে।
এবার তো গোটা দেশ মহামারীর জ্বরে আক্রান্ত। একদিকে আংশিক লক ডাউন, অন্যদিকে অদৃশ্য করোনার বাড়বাড়ন্ত। সব মিলিয়ে এক জটিল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। বন্ধ হয়ে গেছে শপিং মল, বিউটি পার্লার, জিম, বিনোদন ক্ষেত্র, সিনেমা হল। ফলত, বহু মানুষ কাজ হারিয়েছেন, হারাচ্ছেন, এবং বহু মানুষের কপালে চিন্তার ভাঁজ এসেছে। কি হবে? কি করবে? এই ভেবেই বেশিরভাগ মানুষ কুল পাচ্ছেন না।
সেরকম কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন থিয়েটার জগতের মানুষ শঙ্কর ঘোষাল। কাজ নেই, ঘরে স্ত্রী ও নাতি, এমত অবস্থায় অনাহারে দিন কাটছে তার। এরকম এক শিল্পীর পাশে দাঁড়ালেন পর্দার বামাখ্যাপা।
এদিন ফেসবুক অভিনেতা শঙ্কর ঘোষালকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন তিনি। তাকে আর্থিক সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লম্বা স্মৃতি। অভিনেতা শঙ্কর ঘোষাল সম্পর্কে কিছু কথা লিখে তার বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন তিনি। সাহায্য চেয়েছেন সকলের থেকে। এখানে সব্যসাচী একা নন, তার প্রিয় ও চর্চিত বান্ধবী ঐন্দ্রিলা শর্মা নিজেও এগিয়ে এসেছেন অভিনেতা শঙ্কর ঘোষালের দুর্দিনের পাশে দাঁড়াতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…