নিউজ

ভোট গননার দিন রাজ্যে ব্যাপক ঝড়-বৃষ্টি! সতর্ক করল হাওয়া অফিস

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা পুরো বঙ্গবাসীর। বৈশাখ শুরুতে তাপমাত্রার পারদ চড়চড় করে বেড়েই চলেছে। তীব্র দাবদাহের পর এবার তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, মে মাসের শুরুতেই বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল অর্থাৎ ভোটগণনার দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা।

সব নেতারা কালকের নির্বাচনের রেজাল্টের দিকে তাকিয়ে আছেন। এর মধ্যে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। এমনকি কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এই সর্তকতা বাণী জারি করছে আলিপুর আবহাওয়া দফতর।

একদিন নয়। রাজ্য জুড়ে এই ঝড়-বৃষ্টি হবে টানা ৬ ই মে বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় কালবৈশাখীর সম্ভাবনার কথা ও জানাচ্ছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সময় কাউকেই বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ আলিপুর হাওয়া অফিসের কর্মচারীদের। মধ্যপ্রদেশের উপকূলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই ঘূর্ণাবর্তের টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে তৈরি হচ্ছে ঝড় বৃষ্টির পরিস্থিতি।

আগামীকাল রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা এই পাঁচটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর জেরে রাজ্যে তাপমাত্রার পারদ ও কমবে। সেই সঙ্গে কৃষকদের খোলা জমিতে কাজকর্ম বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.০ ডিগ্রি সেলসিয়ার্স। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রী। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026