নিউজ

বিশ্বের দূষিত শহরের মধ্যে ভারতের অধিকাংশ, তালিকায় নেই কলকাতার নাম

বিশ্বজুড়ে দিনের পর দিন বাড়ছে দূষণ। সুইডেনের IQAir AirVisual সম্প্রতি একটি গবেষণা চালিয়েছে বিশ্বের বিভিন্ন বড়ো শহর মিলিয়ে মোট ৩৫৫ টি শহরে। যার মধ্যে দিয়ে এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে। বিশ্বের যে ৫০ টি দূষিত শহরের তালিকা ওই সংস্থা প্রকাশ করেছে তার শীর্ষে রয়েছে ভারত। ভারতের দিল্লি শহর সবথেকে দূষিত। কোথাও এর দূষনের মাত্রা ৯০০, কোথাও ১৬০০ ছুঁয়েছে।

তবে, স্বস্তির কথা হল, এই পঞ্চাশটি শহরের মধ্যে নেই কলকাতার নাম। তবে ভারতের বেশির ভাগ শহরই এই ৫০ টি শহরের তালিকায় উঠে এসেছে। এমনকি প্রথম ২০ টির মধ্যে ১৪ টিই ভারতের এবং ৫০ টির মধ্যে ২১ টি। দিল্লির পাশাপাশি দাষনের তালিকায় রয়েছে গাজিয়াবাদ। এই শহরের অবস্থা সবচেয়ে খারাপ। অত্যাধিক নোংরা শহরের তালিকায় স্থান পেয়েছে এটি। তবে প্রথম ৫০টি শহরের মধ্যে নেই কলকাতার নাম।

আরও পড়ুন : দিল্লি সংঘর্ষে মৃতের সংখ্যা ১৮, পুলিশ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে অমিত শাহ ও অজিত ডোভাল

এই গবেষণায় দেখা গেছে, মাত্র পাঁচটি শহর নির্দিষ্ট দূষন মাত্রার নীচে। ভারত ছাড়াও পাশাপাশি পাকিস্তানের ফয়জলবাদ ও লাহোর, বাংলাদেশের ঢাকা, চিনের হটান, বেজিং, আফগানিস্তানের কাবুল, নেপালের কাঠমান্ডু ও ইন্দোনেশিয়ার জাকর্তা রয়েছে এই দূষিত শহরের তালিকায়। তবে দূষণের মাত্রা ভারতে বেশি হলেও চিন এদিকে থেকে অনেকটাই উপরে। চিনের রাজধানী বেজিং একসময় ছিল অত্যন্ত দূষিত শহর। কিন্তু তালিকায় বলা হয়েছে, গত কয়েক বছরে সেখানকার বাতাসের মান ভাল হয়েছে। অন্যদিকে ক্রমশই পিছিয়ে পড়ছে ভারত।

পরিবেশ বিজ্ঞানীদের মতে, গ্রিনহাউজ গ্যাসই এই পরিবেশ দূষণের মুল কারণ। তবে ওই সংস্থার প্রথম ৫০ টি শহরের তালিকায় কলকাতার নাম না থাকলেও গত কয়েক বছরে কলকাতার দূষণ অনেকটাই বেড়েছে বলে দাবি করেছেন তারা। এখনই কোনো সাবধানতা অবলম্বন না করলে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে। প্রতি বছর গড়ে ভারতে পরিবেশ দূষণে মৃত্যু হয় প্রায় ১২ লাখ মানুষের যা সারা বিশ্বে ৭০ লাখ। সব মিলিয়ে ভবিষ্যতের পরিস্থিতি আরও খারাপ বলে আশংকা প্রকাশ করেছে সুইডেনের IQAir AirVisual।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026