রিল্যায়ান্স জিও তাদের গ্রাহকদের জন্য দুটি নতুন প্ল্যান নিয়ে এলো। ৪৯ এবং ৬৯ টাকার এই প্ল্যান দুটিতে গ্রাহকরা ১৪ দিনের ভ্যালিডিটি পাবেন। ৪৯ টাকার প্ল্যানটিতে ১৪ দিনের ভ্যালিডিটির সাথে ২ জিবি ইন্টারনেট, জিও থেকে জিও আনলিমিটেড কলিং এর সুবিধা এবং জিও থেকে অন্য অপারেটরে ২৫০ মিনিট ফ্রি দেওয়া হবে।
একই ভাবে ৬৯ টাকার প্ল্যানটিতে ১৪ দিনের ভ্যালিডিটির সাথে ৭ জিবি ইন্টারনেট, জিও থেকে জিও আনলিমিটেড কলিং এর সুবিধা এবং জিও থেকে অন্য অপারেটরে ২৫০ মিনিট ফ্রি দেওয়া হবে। দুটি প্ল্যানেই এই সুবিধার পাশাপাশি সমস্ত জিও অ্যাপস ব্যবহার করার সুবিধা এবং ২৫ টি করে এসএমএস দেওয়া হবে।
আরও পড়ুন : মাসে খরচ ১০০ টাকার কম, প্রতিদিন ২ জিবি ডেটা, দুর্দান্ত অফার নিয়ে হাজির BSNL
গত সপ্তাহেই জিও তাদের গ্রাহকদের জন্য ২১২১ টাকার একটি নতুন প্ল্যান এনেছিল। লম্বা ভ্যালিডিটির প্ল্যান যারা খুঁজছেন তাদের জন্য এই প্ল্যানটি ছিল আদর্শ। এতে ৩৩৬ দিনের জন্য মোট ৫০৪ জিবি ডেটা দেওয়ার কথা ঘোষণা করেছিল জিও। অর্থাৎ প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, সাথে জিও থেকে জিও আনলিমিটেড কলিং এবং জিও থেকে অন্যান্য অপারেটরে ১২০০০ মিনিট কলিং এর সুবিধা। এই মুহূর্তে জিও ওয়েবসাইটে এই সবকটি প্ল্যানই উপলব্ধ আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…