দিল্লীর উত্তাল পরিস্থিতি সামলাতে সেনা নামানোর প্রয়োজন রয়েছে বলে দাবী করলেন অরবিন্দ কেজরিওয়াল। এই বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন। তার মতে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে, তাই সেনা নামানো দরকার।
বুধবার তিনি একটি ট্যুইট বার্তায় বলেন, ”সারারাতে আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি। এখন পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সবরকম প্রচেষ্টা চালিয়েও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে দিল্লী পুলিশ। সেনা নামানো অবশ্যই উচিত এছাড়াও অবিলম্বে অন্যান্য আক্রান্ত এলাকাতেও কারফিউ জারি করা উচিত। আমি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শীঘ্রই চিঠি লিখছি।”
আরও পড়ুন : দিল্লি সংঘর্ষে মৃতের সংখ্যা ১৮, পুলিশ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে অমিত শাহ ও অজিত ডোভাল
উল্লেখযোগ্য কয়েকদিন ধরেই নাগরিকত্ব আইন নিয়ে পক্ষে ও বিপক্ষের থাকা বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে এছাড়া আহতের সংখ্যাও ২০০ ছাড়িয়েছে। মঙ্গলবার ঘটনাস্থল খতিয়ে দেখেন অজিত ডোভাল এছাড়া সিলামপুর, জাফরাবাদ, মৌজপুর ও গোকুলপুরী এলাকা ঘুরে দেখেন। বুধবার সকাল ১০.৩০ টায় দিল্লীর পরিস্থিতি নিয়ে বসা কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে রিপোর্ট পেশ করেন তিনি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি সামাল দিতে একের পর এক বৈঠক ডাকা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…