আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে বৃষ্টিতে ভিজেছে শহর। মঙ্গলবার, ভারী ও মাঝারি বর্ষণ হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে বুধবার সকাল থেকে আবহাওয়া মোটামুটি পরিষ্কার ছিল। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখে মনে করা হয়েছিল যে এবার হয়তো বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে পশ্চিমবঙ্গের বাসিন্দারা। সেই ধারণা ভুল প্রমাণ করে বেলা গড়াতেই দেখা গেল মেঘের ভ্রুকুটি। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দুশ্চিন্তা বাড়াবে বাঙালির।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা হবে আকাশ। বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কলকাতা শহর ও শহর সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। শুধু তাই নয়, উপকূলীয় জেলাগুলোতে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন : ‘দিল্লীর পরিস্থিতি সামাল দিতে দ্রুত সেনা নামানো প্রয়োজন’, অমিত শাহকে চিঠি কেজরিওয়ালের
একইসঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। ওইদিন দুপুর থেকে রাজ্যের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…