খেলা

শচীনের আরও কয়েক বছর খেলা উচিত ছিল, বললেন প্রাক্তন পাকিস্তানী অধিনায়ক ইনজামাম

শচীনের আরও কয়েক বছর খেলা উচিত ছিল বলে মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ব্যাটসম্যান ইনজামাম উল হক। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে একথা বলেন ইনজামাম। ২০১০ সালে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিশতরান করেছিলেন শচীন। ২৪ ফেব্রুয়ারি ছিল সেই অনন্য কৃতিত্বের ১০ বছর পূর্তি। সেই উপলক্ষে নিজের ইউটিউব চ্যানেলে শচীনকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলেন ইনজামাম। সেখানেই তিনি বলেন, ‘২০১৩ সালে অবসর নেয় শচীন, কিন্তু ওর আরও কয়েক বছর খেলা উচিত ছিল।’

ইনজমাম বলেন, ‘ক্রিকেট খেলার জন্যই শচীনের জন্ম হয়েছে। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ওর। সেখান থেকে কতকিছুই না করেছে শচীন। আমি মনে করি শচীন আর ক্রিকেট একে অপরের পরিপূরক।’ এরপর পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৬ বছর বয়সে শচীনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার প্রসঙ্গে ইনজামাম বলেন, ‘কথাটা মুখে বলা যতটা সহজ কাজে কিন্তু না। অত ছোট বয়সে ওয়াকার, ওয়াসিমের মতো বোলারদের সামলেছে শচীন। এটা যথেষ্টই কৃতিত্বের কথা।’

আরও পড়ুন : প্রথম টেস্টে হার ভারতের, দ্বিতীয় টেস্ট অশ্বিনের পরিবর্তে খেলতে দেখা যেতে পারে এই ক্রিকেটারকে

শুধু ব্যাটসম্যান শচীনের প্রশংসা করেই থেমে থাকেননি ইনজামাম। বোলার শচীনের প্রশংসাও করেছেন তিনি। ইনজামাম বলেন, জীবনে অনেক বোলারের লেগস্পিনই খেলেছি। কিন্তু শচীনের লেগস্পিন খেলতে বারবারই সমস্যায় পড়েছি। ও খুব ভালো অফস্পিন, লেগস্পিন, মিডিয়াম পেস করতে পারতো। ইনজামামের মতে শচীনের মধ্যে আরও অনেকদিনের খেলা বাকি ছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026