ভাইরাল & ভিডিও

ঘরোয়া পোশাকে ‘মানিকে মাগে হিঠে’তে গানে নাচলেন মা ও ছেলে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ইনস্টারিল কথাটা আজকালকার যুগে বর্তমান প্রজন্মের কাছে ভীষণ ভাবে পরিচিত। তারা নিজেদের অবসরের বেশিরভাগটাই ইনস্টাগ্রামে কাটান। বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির মধ্যে ইনস্টাগ্রাম অন্যতম জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ইনস্টারিল বানানোটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তরুণ প্রজন্মের কাছে। প্রতিদিন একাধিক ভালো ইনস্টারিল ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যা সত্যিই দৃষ্টি আকর্ষণ করে নেটনাগরিকদের। সম্প্রতি মা ও ছেলের একটি সুন্দর নাচের যুগলবন্দী ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। এই ভিডিওটি বেশ মনে ধরেছে সকলের।

চলতি বছরের মাঝের দিকে শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভা’র কন্ঠে ‘মানিকে মাগে হিঠে’ তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গোটা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে পড়েছিল গানটি। বেশ কয়েক মাস এই গানটি ট্রেন্ডিং ছিল। সাধারণ থেকে তারকা সকলেই এই গানের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন। কেউ এই গানটিকে নিজের মতো করে গিয়েছিলেন আবার কেউ এই গানটির সাথে নেচে ভিডিও বানিয়ে শেয়ার করেছিলেন। তবে এখনো যে তার রেশ কাটেনি তা থেকে থেকেই বোঝা যায়। এখনো বেশ কয়েকজন নেটিজেন এই গানের সাথে রিল ভিডিও বানিয়ে শেয়ার করে থাকেন। তেমনি একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি সোহান শর্মা নামের এক যুবক ‘মানিকে মাগে হিঠে’তে তার মায়ের সাথে নেচে রিল ভিডিও বানিয়েছেন। এই গানে মা-ছেলের যুগলবন্দী বেশ মনে ধরেছে সকলের। নিজেদের বাড়িতেই একেবারে ঘরোয়া পোশাকে সোহান তার মায়ের সাথে বানিয়েছেন এই ভিডিওটি। এই মুহূর্তে ইনস্টাগ্রামে তার সেরকম ফলোয়ার্স না থাকলেও ধীরে ধীরে মানুষ তার ভিডিও পছন্দ করতে শুরু করেছেন। পরবর্তী কয়েক মাসের মধ্যে তার ফলোয়ার সংখ্যা যে বাড়তে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই।

সোহান শর্মা ঘুরতে ভালোবাসেন। তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখেই স্পষ্ট হবে। তার বানানো রিল ভিডিওগুলি দেখে বোঝাই যায় তিনি ইতিমধ্যেই ভিডিওগুলি বানাতে বেশ সাবলীল হয়ে উঠেছেন। তিনি বেশ দক্ষতার সাথেই ভিডিওগুলি বানিয়ে থাকেন। ইতিমধ্যেই তার বানানো ভিডিওগুলো নেট নাগরিকদের মধ্যে প্রশংসিত হতে শুরু করেছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026