নিউজ

রাজ্যে জাঁকিয়ে শীত কবে? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহও শেষ হতে চলল৷ আজ শনিবার এখনো জাঁকিয়ে শীত পড়েনি। তাই শীতের আমেজেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বঙ্গবাসীকে৷ আবহাওয়া দফতরের পূর্বভাসও বলছে, জমিয়ে শীতের মজা উপভোগ করার জন্য আরও অন্তত চার- পাঁচদিন অপেক্ষা করতে হতে পারে রাজ্যবাসীকে।

গতসোমবার বৃষ্টির আবহাওয়া কাটতেই এবার জমিয়ে শীতের ব্যটিং করার সময় চলে এসেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শেষের দিক থেকেই অর্থাৎ আজ থেকেই তাপমাত্রার পারদ কিছুটক করে নামতে শুরু করবে। এবার ক্রমশ রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া।

আলিপুর হাওয়া অফিস আরো জানিয়েছে, এই মুহূর্তে আর পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আর ঢুকবে না উত্তর পশ্চিম ভারতে। তাই বাতাসে জলীয়বাষ্প একটু বেশি পরিমাণে থাকায়, বাড়তে পারে আকাশের কুয়াশার পরিমাণ। কুয়াশার চাদরে ঢাকতে পারে পুরো বাংলা। উত্তরবঙ্গ পেরিয়ে এবার দক্ষিণবঙ্গেও দেখা দেবে কনকনে শীতের আমেজ।

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে গায়ে কম্বোল দেওয়ার সময় চলে এসেছে। পাশাপাশি আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে বৃষ্টির সম্ভাবনা বাংলায় আর নেই বললেই চলে। বাংলার অগ্রহায়ায়ানের শেষ আর পৌষ মাঘ জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। এখন সময় হয়েছে মা কাকিমার দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026