উন্নাও এর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নিজের ছয় বছরের মেয়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন মা। শুক্রবার সকালে দিল্লির সফদরজং হাসপাতালে মারা যান উন্নাও এর নির্যাতিতা তরুণী। তারপর থেকেই হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা। সেখানেই এই কান্ড ঘটান এক তরুণী।
পুলিশের তরফে জানানো হয়েছে, বিক্ষোভ চলাকালীন এক তরুণী তার ছয় বছরের মেয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। পুলিশ গ্রেপ্তার করে ওই তরুণীকে। জানা যাচ্ছে, এদিন সকালে বিক্ষোভ চলাকালীন হঠাৎই এই কান্ড করে বসেন ওই তরুণী। তিনি বলতে থাকেন, ‘আমার মেয়েকেও কোনোদিন এভাবে পুড়িয়ে দেবে, তাই আমিই আগে থেকে ওকে মেরে ফেলি।’
ঘটনাস্থলে উপস্থিত পুলিশরা ওই মহিলাকে তাড়াতাড়ি ধরে ফেলেন এবং বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দিল্লির সফদরজং হাসপাতালেই চিকিৎসারত আছে বাচ্চাটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…