২৭ নভেম্বর ভয়ঙ্কর নির্যাতনের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। ২৬ বছর বয়সী তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণের পর পুড়িয়ে মারা হয় হায়দ্রাবাদের সামসাবাদে। টোলপ্লাজার কাছ থেকে তুলে নিয়ে গিয়ে এক ব্রিজের নীচে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা। ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ভোর রাতে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় ৪ জনেরই। সারা দেশ হায়দ্রাবাদ পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। কিন্তু বাদ সাধলো মানবাধিকার কমিশন।
মানবধিকার কমিশন ও মহিলা কমিশন দুই স্বনিয়ন্ত্রিত সংস্থা জানিয়েছে, এনকাউন্টারের তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে তারা। তাদের দাবি, এই এনকাউন্টার একটি সাজানো ঘটনা। পূর্ব পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে ৪ অভিযুক্তকে। এর পেছনে এক গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি তাদের। অভিযুক্তরা দোষী হলে আদালতে তাদের সর্বোচ্চ সাজা হতো এ বিষয়ে কোন সন্দেহ নেই। তাহলে কাদের আড়াল করতে এমন ঘৃণ্য চক্রান্তের আশ্রয় নিতে হলো পুলিশকে, প্রশ্ন তুলেছে তারা। এই এনকাউন্টারের ঘটনায় ইতিমধ্যে দুটি পৃথক মামলা দায়ের করেছেন দুই আইনজীবী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…